সহেলি মিত্র, কলকাতাঃ তীব্র গরমে হাঁসফাঁস করছে সমগ্র বাংলা (West Bengal)। জেলায় জেলায় দাপট চলছে তাপপ্রবাহের। এক বিন্দু বৃষ্টির জন্য এখন সকলে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন সকলে। তবে এই গরমের মাঝেই এমন এক চাঞ্চল্যকর আপডেট প্রকাশ্যে উঠে এল যেটি সম্পর্কে শুনলে ও জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এবারে ভারত যেন গরম আবহাওয়ার জন্য সব রেকর্ড ভেঙে দিয়েছে। সামনে এসেছে বিশ্বের ২০টি উষ্ণতম শহরের (Hotest Cities) নাম। জানলে অবাক হবেন, এই ২০টির মধ্যে ১৯টিই আবার ভারতে অবস্থিত। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে ১৯টিই ভারতে!
বাংলা সহ দেশের অনেক অংশ তীব্র তাপপ্রবাহ ও তাপপ্রবাহের কবলে পড়েছে। আবহাওয়া দফতরের একটি নতুন রিপোর্ট ক্রমবর্ধমান তাপমাত্রা নিয়ে গুরুতর সতর্কতা জারি করা হয়েছে। মবর্ধমান তাপমাত্রা মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে এবং আগামী দিনগুলোতে স্বস্তির আশাও ক্ষীণ বলে মনে হচ্ছে। জানলে অবাক হবেন, বিশ্বের উষ্ণতম শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বিহারের ভাগলপুর, ওড়িশার তালচের এবং পশ্চিমবঙ্গের আসানসোল। গতকাল মঙ্গলবার এই তিনটি শহরেই তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিহারের বেগুসরাই ও মোতিহারিতেও তীব্র তাপপ্রবাহ চলছে, যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। সিওয়ান ও জামুইয়ের পাশাপাশি উত্তর প্রদেশের বালিয়া শহরটিও এই তালিকায় অন্তর্ভুক্ত। বালিয়ায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং গরম হাওয়া এখানকার বাসিন্দাদের জীবন আরও কঠিন করে তুলেছে।
বাংলার অবস্থা কেমন?
মধুবাণী ও সহর্ষায় তীব্র তাপপ্রবাহ চলছে, যেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অপরদিকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল শহরও এই তালিকায় রয়েছে, যেখানে কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ অব্যাহত আছে। রিপোর্ট অনুযায়ী, এছাড়াও তালিকায় রয়েছে বীরভূম যেখানে ৪৩ ডিগ্রি, দুর্গাপুরে ৪৩ ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরে ৪৩ ডিগ্রি কুলটি ৪৩ ডিগ্রি, বাঁকুড়ায় ৪৩ ডিগ্রি, রানিগঞ্জ ৪৩ ডিগ্রি, দালুরবন্দে ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আরও পড়ুনঃ গরমে ফ্রিজ ছাড়াই বোতলের জল থাকবে বরফের মতো ঠান্ডা! রইল ৫টি উপায়
এছাড়া বিশ্বের শীর্ষ ২০টি উষ্ণতম শহরের মধ্যে নেপালের লুম্বিনী ভারতের বাইরে একমাত্র শহর। বাকি ১৯টি স্থান দখল করেছে ভারতের শহরগুলো, যেগুলোর তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।










