সারাদিন এসি চালালেও কম আসবে বিদ্যুতের বিল, মেনে চলুন এই টিপস

Published:

Air Conditioner

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন গরমের (Summer) দাপট বেড়েই চলেছে। আর এই কাটাফাটা গরমে এসি (Air Conditioner) ছাড়া ঘরের টেকাই দুষ্কর। কারণ, ঘরের ভেতরে ফ্যানের হাওয়া যেন একেবারে গুমোট গরম। তবে এখানেই হয়ে যাচ্ছে সমস্যা। কারণ, এসি চালিয়ে মাস শেষে বিদ্যুতের বিল দেখেই অনেক মধ্যবিত্তর মাথায় হাত পড়ছে। তবে চিন্তার কোনও কারণ নেই। আজ এমন কিছু ট্রিক্স বলবো, যেগুলি মেনে যদি এসি চালাতে পারেন, তাহলে মাস শেষে বিদ্যুতের বিলের উপর খুব একটা চাপ পড়বে না।

তাপমাত্রা ঠিকঠাক রাখুন

অনেকেই বেশি গরমের মধ্যে এসি অনেক কম তাপমাত্রায় চালান। বিশেষ করে ১৮ বা ১৯ ডিগ্রিতে চালান। তবে এখানেই হয়ে যাচ্ছে সমস্যা। কারণ, এসির তাপমাত্রা যদি ঠিকঠাক রাখতে পারেন তাহলে ঘরের তাপমাত্রাও ঠিক থাকবে এবং বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে। সাধারণত ২৩ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এসির তাপমাত্রা রাখা উচিত। ২৪ ডিগ্রি সবথেকে পারফেক্ট বলেই মনে করা হয়। যদি এই তাপমাত্রায় এসি চালান তাহলে ঘর যেমন ঠান্ডা থাকবে, তেমন এসির উপর চাপ কম পড়বে এবং বিদ্যুতের বিল কম আসবে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করুন

এসি শুধু চালালেই হয় না, বরং নিয়মিত সেটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা জরুরী। কারণ, ভিতরে অনেক সময় ডাস্ট বা ধুলোবালি জমে থাকে। ফলে এসিকে বেশি পরিমাণে শক্তি ক্ষয় করতে হয় এবং তাপমাত্রা অনেকটা কমিয়ে দেয়। তাছাড়া ঘর ঠান্ডা করার জন্য যন্ত্রের উপর চাপ পড়ে। তাই নিয়মিত এসির জালি খুলে জল দিয়ে ধুয়ে দিন বা ধুলোগুলি মুছে দিন।

এসির সঙ্গে ফ্যান চালান

এটি সবথেকে কার্যকরী একটি উপায়। কারণ, যদি এসির উপর ভরসা না করে একসঙ্গে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান চালান তাহলে এসির অনেক কম শক্তি খরচ হয়। এতে বিদ্যুতের বিলের উপর চাপ অনেকটাই কমে।

অভ্যাসে বদল আনতে হবে

সবসময় এসির তাপমাত্রা ঠিক রেখে সারাদিন চালিয়ে রেখে দিলাম এমনটা করলে হবে না। বরং ঘরে যখন কেউ থাকবে না বা ঘর যখন ফাঁকা থাকবে তখন অবশ্যই এসি, ফ্যান, লাইট ইত্যাদির সুইচগুলো অফ করুন। কারণ, অযথা কারেন্ট পুড়লে তো বিল বেশি আসবেই। এমনকি গরমের সময় জামাকাপড় কাচার ওয়াশিং মেশিন বা মোটর বুঝে শুনে খরচ করুন। তাহলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।

আরও পড়ুন: রোজ ২ জিবি ডেটা, ভরপুর OTT-র সুবিধা! বাজেটের মধ্যে ৮৪ দিনের প্ল্যান জিওর

দরজা জানালা বন্ধ রাখুন

অনেকেই এসি চালিয়ে ঘরের দরজা জানালা খুলে রেখে দেন। তবে এটা সবথেকে বড় ভুল। কারণ, ঘর ফাঁকা থাকলে ঘর তো ঠান্ডা হয়ই না, বরং এসির উপরে চাপ বেশি পড়ে এবং কারেন্ট বেশি পোড়ে। সেই কারণে এসি চালিয়ে সব সময় ঘরের দরজা জানলা বন্ধ রাখার চেষ্টা করুন। এতে ঘর খুব দ্রুত ঠান্ডা হবে এবং এসির উপরে চাপ কম পড়বে ও বিদ্যুতের বিলও কম আসবে।