এই রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা, জেনে নিন এখনই

Published:

Ayushman Bharat

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করেই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের অনুমোদন দিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারতের জন্য ৫৭০ কোটি টাকা বরাদ্দ করেছে। আনুমানিক রাজ্যের দেড় কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে একটাই। আয়ুষ্মান ভারতের সুবিধার পেতে গেলে বিশেষ একটি ডকুমেন্ট দরকার। নাহলে মিলবে না এই সুবিধা।

এই দু ধরণের রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা

রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড থাকা দরকার। কিন্তু এই কার্ডের মধ্যেও একাধিক ভাগ রয়েছে। সব ক্যাটাগরির রেশন কার্ড থাকলেই যে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলবে এমনটা নয়। বরং আবেদনকারীর AAY, SPHH, PHH কার্ড থাকতে হবে এই প্রকল্পে আবেদন করতে গেলে। যাদের RKSY-I, RKSY-II কার্ড রয়েছে তারা আবেদন করতে পারবে না।

তবে এছাড়াও এই প্রকল্পে আবেদন করার জন্য আরও কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—

  • পরিবারের বার্ষিক আড়াই লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  • পরিবারকে অবশ্যই ভূমিহীন বা দিনমজুর উপর হতে হবে।
  • তপশিলি জাতি এবং উপজাতি পরিবারের সদস্যরা পাবে সুবিধা।
  • এছাড়া আগে যারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেত তারাও পাবে আয়ুষ্মানের সুবিধা।

কী কী ডকুমেন্ট লাগবে?

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, মোবাইল নম্বর এবং ফ্যামিলি আইডেন্টিফিকেশনের জন্য ডকুমেন্ট লাগবে। পাশাপাশি ডিজিটাল রেশন কার্ডের দরকার পড়বে।

আরও পড়ুন: স্কুলে ঢুকতে দেরি, জাতীয় সংগীত কানে আসতেই রাস্তায় হাতজোড় করে প্রার্থনা, ভাইরাল ভিডিও

কীভাবে আবেদন করবেন?

আয়ুষ্মান ভারত প্রকল্পে অনলাইন এবং অফলাইন দু’ভাবে আবেদন করা যাবে। অফলাইনে আবেদন করার জন্য নিকটবর্তী যে জনকল্যাণ শিবির বসছে সেখানে গিয়েই প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে এবং ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। তবে অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম https://abdm.gov.in/ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • সেখানে গিয়ে ‘Apply for ABHA Card Online’ অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর আধার নম্বর দিয়ে ভেরিফাই করুন।
  • এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিন।
  • এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে ফেলুন।
  • তারপর আভা আইডি জেনারেট করুন।
  • এরপর নিজের আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিন।