🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

এবার কি অভিষেকের জেল? আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published:

uvendu Adhikari Statement On RG kar and Sandeshkhali

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন মুখ্যমন্ত্রী পেল বাংলা। জল্পনার অবসান ঘটিয়ে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মুখ তথা রাজ্যের প্রাক্তন বিরোধী দল নেতাকেই (Suvendu Adhikari) বাংলার মুখ্যমন্ত্রী করল ভারতীয় জনতা পার্টি। আগামীকাল অর্থাৎ 9 মে শপথ নেবেন তিনি। আর তার আগেই শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, সরকার গঠন হতেই আর জি কর থেকে শুরু করে সন্দেশখালি, সমস্ত ফাইল খোলা হবে। রাজ্যের হবু মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার জেল যাত্রায় যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)?

জেল হবে অভিষেকের?

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে বিজেপি সরকার। তারপরই মসনদে বসবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। আর তার ঠিক আগের দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মাটিতে শাহের পা পড়তেই বিকেলের মধ্যে চূড়ান্ত হয়ে গেল মুখ্যমন্ত্রীর নাম। এদিন নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে পৌঁছে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তারপরেই মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় শুভেন্দু অধিকারীর নাম।

এদিন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। আর তারপর পর পরই ভাষণ দেওয়ার সময় রাজ্যের ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানান। বলেন, “সুনীল বানসল জি, ভূপেন যাদব জি, অমিত মালব্য জি, মঙ্গল সিং জিকে আমার ধন্যবাদ। মোদীজি জিন্দাবাদ। আমি স্মরণ করিয়ে দিতে চাই 321 জন বিজেপি কর্মী যাঁরা প্রাণ দিয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাঁদের সবার স্বপ্ন পূরণ হবে।”

এদিন বক্তব্য রাখতে গিয়ে আর জি কর কাণ্ডের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের হবু মুখ্যমন্ত্রী বললেন, “আর জি কর থেকে সন্দেশখালি সব ফাইল খুলব। সব দুর্নীতির তদন্ত হবে।” এদিন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর গলায় এমন ওকথা শুনে আশ্বস্ত হয়েছিলেন বঙ্গবাসী। সেই সাথেই প্রশ্ন উঠছে, তাহলে কি এবার ভাইপো হিসেবে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেল জীবন কাটাতে হবে? কারণ ভোটের সময় ও আগে বারবার শুভেন্দু অধিকারী বলে এসেছেন যে, ক্ষমতায় এলে অভিষেককে জেলে পাঠানো হবে। বলে দিই, বিজেপির তরফ থেকে বারবার অভিষেকের বিরুদ্ধে কয়লা চুরি থেকে বালি চুরি সহ নানান দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তোলা হয়। এছাড়াও ইডির স্ক্যানারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর জেল যাত্রা নিয়ে এখন নানান জল্পনা উঠছে।

অবশ্যই পড়ুন: অস্ত্র রপ্তানিতে রাশিয়াকে টপকে এবার বড় নজির গড়ল ভারত

এ প্রসঙ্গে অবশ্য বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরই মুখ খুলেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির লড়াকু নেতা ক্যামেরার মুখোমুখি হয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, যত ফাইল আছে সব খোলা হবে! জেলে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত ধরনের অন্যায়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কাজ করবে ভারতীয় জনতা পার্টি। ফলে অনেকেই মনে করছেন, দেরি হলেও অভিযোগ প্রমাণিত হলে হয়তো জেলে যেতে হতে পারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে!