রয়্যাল এনফিল্ডকে টেক্কা! মাত্র ১.৩০ লাখে ধামাকাদার বাইক লঞ্চ Bajaj-র

Published:

Bajaj Avenger 220 Street

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাইকের বাজারে আবারও চমক দিতে হাজির বাজাজ অটো (Bajaj Auto)। দীর্ঘদিন ধরেই কম বাজেটের মধ্যে স্টাইলিশ ক্রুজার বাইকের খোঁজে থাকা গ্রাহকদের জন্য এবার নতুন উপহার নিয়ে এল সংস্থা। হ্যাঁ, সদ্য লঞ্চ করা হয়েছে নতুন Bajaj Avenger 220 Street, যা ইতিমধ্যেই বাইক-প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ক্রুজার বাইক সরাসরি রয়াল এনফিল্ডের জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে টেক্কা দিতে পারে। কারণ, শক্তিশালী ইঞ্জিন, আকর্ষণীয় ডিজাইন থেকে শুরু করে একাধিক ফিচার্সে ভরপুর এই গাড়ি।

নতুন লুকে আরও স্পোর্টি Bajaj Avenger 220 Street

প্রসঙ্গত, নতুন Bajaj Avenger 220 Street-এ বাজাজ একবারে আলাদা ধরনের স্পোর্টি ক্লোজার ডিজাইন দিয়েছে। বাইকের প্রায় পুরো অংশই এবার ব্ল্যাক আউট থিম রাখা হয়েছে, যা বাইকটিকে আরও প্রিমিয়াম লুক দিচ্ছে। এই বাইকে দুটি নতুন রং এর অপশন রাখা হয়েছে। সেগুলি হল Ebony Black এবং Cocktail Wine Red। পাশাপাশি শহরের রাস্তায় সহজে চলাচল করার জন্য হ্যান্ডেল বারও কিছুটা নিচু এবং সোজা রাখা হচ্ছে, যার ফলে দীর্ঘক্ষণ রাইড করলেও কোনও রকম সমস্যা হবে না।

শক্তিশালী ইঞ্জিন ও ফিচার্স

এদিকে পারফরম্যান্সের দিক থেকে কোনও আপস করেনি বাজাজ। নতুন গাড়িতে রয়েছে 220cc সিঙ্গেল সিলিন্ডার, অয়েল-কুলড, টুইন-স্পার্ক DTS-i ইঞ্জিন, যেটি সর্বোচ্চ 19 bhp শক্তি এবং 17.55 Nm টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে 5-স্পিড গিয়ার বক্স রয়েছে, যেটি শহরের ট্রাফিক থেকে শুরু করে হাইওয়েতে রাইডিং এর ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দেবে।

এদিকে নতুন এই মডেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আগের Cruise ভেরিয়েন্টে যেখানে স্পোক হুইল ও টিউব টায়ার ছিল, সেখানে নতুন Street ভেরিয়েন্টে দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যালয় হুইল ও টিউবলেস টায়ার। যার ফলে রাস্তায় টায়ার পাংচার হলেও সমস্যা হবে না। এছাড়াও বাইকটিতে রয়েছে এলইডি ডিআরএল সহ হেডলাইট, ছোট ফ্লাইস্ক্রিন, আধুনিক ডিজিটাল ফিচার, আরামদায়ক সিটিং পজিশন। আর নিরাপত্তার ক্ষেত্রে রাইডারদের কথা মাথায় রেখে গাড়িটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া রয়েছে। পাশাপাশি ব্রেকিং সিস্টেমের দিক থেকে সামনে 280mm ডিস্ক ব্রেক এবং পিছনে 130mm ড্রাম ব্রেক রয়েছে।

আরও পড়ুন: ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়া অফিসারদের হুঁশিয়ারি মন্ত্রীর

তবে দাম নিয়ে যদি কথা বলি, তাহলে ভারতের বাজারে নতুন এই গাড়ির এক্স শোরুম দাম রাখা হয়েছে মাত্র 1.30 লক্ষ টাকা। Cruise 220 এর থেকে সামান্য একটু দামি হলেও ফিচার্সের দিক থেকে এটি অনেকটাই বেশি ভ্যালু ফর মানি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমনকি বাইকটির ওজন মাত্র 160 কেজি, আর এতে রয়েছে 13 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক।