চিত্রা নক্ষত্রে সুখের সিংহাসনে বসবে ৫ রাশি! আজকের রাশিফল, ২৩ জুন

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৩ জুন, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কন্যা এবং তুলা রাশিতে এবং সূর্য মিথুন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ চিত্রা নক্ষত্রের প্রভাব পড়বে। নবমী তিথির বিশেষ দিনটিতে বরীয়ান আর পরিঘ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৪ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২২ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বাজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ আপনি খুব শীঘ্রই অসুস্থতা থেকে সরে উঠতে পারেন। মাতৃপক্ষের কাছ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মামা কিংবা দাদা আপনাকে আর্থিক সাহায্য করবে। আজ বিশ্বস্ত কেউ আপনাকে পুরোপুরি সত্যি কথা বলবে না। অন্যদের প্রভাবিত করার ক্ষমতা আজ আপনাকে সমস্যায় ফেলবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে আজ। আজ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় সাবধানে শব্দ চয়ন করা উচিত। স্বাস্থ্য এর দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য গরীব মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ খোলা খাবার থেকে বিরত থাকতে হবে। কারণ এটি আপনার স্বাস্থ্যের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। আজ আপনি শক্তিতে ভরপুর থাকবেন। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে। আজ রোমান্টিক দৃষ্টিকোণ থেকে দিনটি আপনার জন্য বিশেষ যাবে। অন্যের কোনও প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই নিশ্চিত হন যে আপনি তাদের কোনও ক্ষতি করছেন কিনা। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য গরীবদের মধ্যে বেসনের মিষ্টি, বেসনের ভাজা খাবার, সোহান পাপড়ি, বেসনের পায়েস বিতরণ করার চেষ্টা করতে হবে।

মিথুন রাশি: আজ শান্ত এবং চাপমুক্ত থাকতে হবে। কোনও ব্যবসায়ীর আজ ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে লাভের সম্ভাবনা আছে। সেই অর্থ অনেক সমস্যা সমাধান করতে পারে। বাড়ির ভেতরে এবং বাইরে ছোটখাটো পরিবর্তন আপনার সাজ সজ্জাকে আরও উন্নত করবে। আজ আপনি অবসর সময় কোনও সিনেমা দেখতে পারেন। কিন্তু সেই সিনেমা আপনার জন্য পছন্দ হবে না। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য মন্দির এবং ধর্মীয় স্থানে খাঁটি ঘি এবং কর্পূর দান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: বন্ধুদের সঙ্গে আজ সন্ধ্যাবেলাটা চমৎকার কাটবে। কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে। আজ জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য দিনটি খুবই ভালো। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ আজ আপনি চাইলে নিজের জন্য ভালো অনুভব করতে পারবেন। নারী সহকর্মীরা খুব সাহায্য করবে এবং বাকি কাজগুলো শেষ করতে সাহায্য করবে। আর্থিক দিক থেকে দিনটি সম্পূর্ণ ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও ধর্মীয় স্থানে সাদাকালো কম্বল দান করার চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ আপনার স্পষ্টবাদী এবং নির্ভীক মনোভাব বন্ধুদের আঘাত করতে পারে। বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই গুরুজনের আশীর্বাদ নেওয়া উচিত। এটি আপনার জন্য আর্থিক লাভ নিয়ে আসবে। আজ প্রেমের দিক থেকে দিনটি ভালো কাটবে না। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। যারা সৃজনশীল কাজের সঙ্গে জড়িত তাদের আজকের দিনটি সাফল্যে পরিপূর্ণ হবে, এবং তারা সেই খ্যাতি এবং স্বীকৃতি লাভ করতে পারবেন যা দীর্ঘদিন ধরে খুঁজছেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে।

প্রতিকার: ভালোবাসার সম্পর্ক মজবুত করতে হলে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে তাকে লাল গোলাপ দেওয়ার চেষ্টা করতে হবে।

কন্যা রাশি: আজ আপনার মানসিক চাপ অনেকটাই বাড়তে পারে। জীবনসঙ্গীর কাছে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। কিন্তু পরিবারে সমস্যা হবে। আজ প্রেমের দৃষ্টিকোণ থেকে আপনার জন্য দিনটি সুখের হবে। যারা সৃজনশীল কাজের সঙ্গে নিযুক্ত রয়েছেন তারা ভালো সাফল্য পাবেন। আজ আত্মীয়দের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে হবে। না হলে সমস্যা হবে। ভালোবাসার দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা আছে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুষ্ঠু রাখার জন্য অনগ্রসর বর্ণের মেয়েদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ আপনার হাসিখুশি স্বভাব অন্যদের খুশি রাখবে। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সমাধানের জন্য আপনি বাবা বা কোনও পিতৃতুল্য ব্যক্তির পরামর্শ নিতে পারেন। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকতে হবে। চারপাশে ঘটা কার্যকলাপ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ, আপনার কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ আপনি বিছানা থেকে উঠতে পারবেন না। শরীর ম্যাজম্যাজ করতে পারে।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য অবশ্যই রুপোর তৈরি একটি গরু দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: ব্যক্তিগত সমস্যা আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে। মানসিক চাপ কমানোর জন্য আকর্ষণীয় বা ইতিবাচক কিছু পড়ার চেষ্টা করতে হবে। নতুন আর্থিক চুক্তি চূড়ান্ত হবে এবং অর্থ হাতে আসবে। আজ সন্ধ্যাবেলাটা প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ডেট বা একসঙ্গে সুস্বাদু খাবার খেয়ে কাটাতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যার সম্ভাবনা নেই। ভবিষ্যতের পরিকল্পনার জন্য নতুন যোগাযোগ করতে হবে আজ।

প্রতিকার: স্বাস্থ্যএত উন্নতি করতে হলে বিষ্ণু কিংবা দুর্গা মন্দিরে পিতলের পাত্র দান করার চেষ্টা করুন।

ধনু রাশি: কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের চাপ এবং বাড়িতে দ্বন্দ্বের কারণে আজ আপনার মানসিক চাপ তৈরি হতে পারে, যা আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটাবে। আজ আপনি কারো সাহায্য ছাড়া অর্থ উপার্জন করতে পারবেন। প্রিয়জনের সঙ্গে উপহার বিনিময়ের জন্য আজকের দিনটি খুব ভালো। আজ বিবাহ বহির্ভূত সম্পর্ক আপনার সুনাম নষ্ট করতে পারে। দিনটি আপনার জন্য ইতিবাচক হবে। তবে এর পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। আজ আপনার অফিস থেকে তাড়াতাড়ি চলে যেতে হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করুন।

মকর রাশি: আজ আপনার আশাগুলি সুগন্ধীর মতো আচরণ করে। একটু বড় দলে অংশগ্রহণ করা আপনার জন্য আকর্ষণীয় হতে পারে। প্রিয়জনের সঙ্গে এমন বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন যা তর্কের কারণ হতে পারে। আজ পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। সন্ধ্যার শেষদিকে আপনি দূর থেকে কোনও সুসংবাদ শুনতে পারেন। জীবনসঙ্গী আজ রোমান্টিক মেজাজে থাকবে। স্বাস্থ্য নিয়ে সেরকম কোনও চিন্তা করার দরকার নেই আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে খাওয়ার আগে পা ধুয়ে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই পা তুলে খাওয়ার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ উন্নত জীবনের জন্য স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উন্নতি করতে হবে। জমি কিংবা সম্পত্তিতে বিনিয়োগ করা আপনার জন্য বিপর্যয় হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধৈর্য্য এবং সাহস বজায় রাখতে হবে। প্রেমের দিক থেকে আজ নতুন শক্তি সঞ্চার করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ স্বাভাবিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আজ এমন পরিবর্তন আনা উচিত যা আপনার চেহারাকে আকর্ষণীয় করে তুলতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে যে কোনও কাজে বাইরে যাওয়ার সময় কপালে একটি লাল দাগ লাগানোর চেষ্টা করতে হবে।

মীন রাশি: যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবেন তখন আপনার উব্দগে দূর হয়ে যাবে। আজ শীঘ্রই বুঝতে পারবেন সমস্যাগুলি খুব তাড়াতাড়ি মিটে যাচ্ছে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। নিজের কাজে লেগে থাকার চেষ্টা করতে হবে। সন্ধ্যাবেলা কোনও ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে সময় কাটাতে যেতে পারেন। তবে তাদের কথা শুনতে হবে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আজ স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আপনার পরিবারের থেকে তার নিজের পরিবারকে বেশি গুরুত্ব দেবে।

প্রতিকার: প্রেমের সম্পর্ক উন্নত করতে হলে মাছ খাওয়ার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal