অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ, অভিষেককে স্বস্তি আদালতের…! আজকের সেরা ১০ খবর (২০ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার। অন্নপূর্ণা যোজনায় বিক্ষোভ, অভিষেককে স্বস্তি আদালতের, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অভিষেকের আমতলার পার্টি অফিস নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

অভিষেকের পার্টি অফিস ভাঙা নিয়ে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি আমতলার দলীয় কার্যালয়ের উপরে বুলডোজার চালিয়েছিল রাজ্য সরকার। তবে সেই ইস্যু নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। এবার আরও বেশ কিছুদিন সেই স্থগিতাদেশ বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি আগামী ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে বলে খবর। তার পাশাপাশি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই পার্টি অফিস ভাঙা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ১০০ কোটি বিনিয়োগ করে বক্সা দুর্গে নেতাজি সংগ্রহশালা তৈরির ঘোষণা

বাংলা তথা গোটা দেশজুড়ে অপমান হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। এবার নেতাজির সম্মান ফেরাতে বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। জানা গিয়েছে, বক্সা টাইগার রিজার্ভের ঐতিহাসিক বক্সা দুর্গে এবার নেতাজির স্মৃতি বিজড়িত সংগ্রহশালা গড়ে উঠতে চলেছে। এর জন্য রাজ্য সরকার ১০০ কোটি টাকা ব্যয় করবে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর পাশাপাশি অন্যান্য মনীষীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই উদ্যোগ, এমনটাই জানানো হয়েছে। বুধবার রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী বিশাল লামা এই প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অন্নপূর্ণা যোজনা না ঢোকায় রাজ্যের মন্ত্রীর বাড়ি ঘেরাও মহিলাদের

অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকায় এবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ি ঘেরাও করলেন মহিলারা। আসলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাবেন। কিন্তু গতকাল পুনরায় পোর্টাল খুলে দেওয়ার পর দেখা যাচ্ছে, বেশিরভাগ মহিলার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে টাকা পাননি। এই অভিযোগেই এবার মন্ত্রীর বাড়ি ঘেরাও করা হয়েছে। এমনকি তাঁদের দাবি, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন এমন হয়রানি তার জবাব দিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) চিনির দাম বাড়তেই বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকারের

এবার চিনি নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। দিনের পর দিন বাড়ছে চিনির দাম। সেই কারণে এবার ভারত সরকার সেই সমস্ত ডিলারদের জন্য মজুদের সীমা নির্ধারণ করে দিয়েছে, যারা প্রতি মাসে ১০ মেট্রিক টনের বেশি চিনি ব্যবহার করেন। জানা গিয়েছে, ডিলাররা ১৫ দিনের বেশি সময়ের জন্য চিনি মজুদ রাখতে পারবেন না। এমনকি এই নিয়ম ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইতিমধ্যেই চিনির রেকর্ড মূল্য নিয়ন্ত্রণে নতুন আদেশ জারি করা  হয়েছে। গত মাসে ডিলারদের ৩০ দিনের বেশি মজুত না রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তা সত্ত্বেও বাড়ে চিনির দাম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) টুলু মণ্ডলের রক্ষাকবচের মামলা খারিজ করল হাইকোর্ট

এবার হাইকোর্টে ঘাড়ধাক্কা খেল বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আড়াল থেকে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন তিনি। তবে সেই মামলা খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। ফলে তাঁর গ্রেফতারির আশঙ্কা উড়ানো যাচ্ছে না। ইতিমধ্যেই তাঁর খোঁজে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ। প্রসঙ্গত, টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়। তারপর থেকেই বেপাত্তা টুলু মণ্ডল। মিনার মণ্ডলকে গ্রেফতার করা হলেও তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নির্দেশ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে এবার বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষকে প্রশ্ন করা হয়েছিল যে, অনলাইনেও কেওয়াইসি হয়, তাহলে কেন তৃণমূল সাংসদকে গিয়ে কেওয়াইসি করাতে হবে? কিন্তু উত্তরে আইনজীবী জানিয়েছিলেন, বেশ কিছু তথ্যে অসংগতি থাকার কারণেই এই সিদ্ধান্ত। তবে এবার আদালত জানিয়ে দিয়েছে, ব্যাংকের নয়, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েই ব্যাংক কর্তৃপক্ষকে তথ্য সংগ্রহ করতে হবে এবং স্বাক্ষর গ্রহণ করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বাংলাসহ ৪ রাজ্যে ৪১০ কিমি নতুন লাইনের ঘোষণা

এবার কেন্দ্র সরকার চারটি রেল প্রকল্পের অনুমোদন দিল। জানা যাচ্ছে, এই প্রকল্পগুলির জন্য মোট আনুমানিক ব্যয় হবে ৯৪৫০ কোটি টাকা। প্রথম প্রকল্পটি হল খড়গপুর থেকে ভদ্রক পর্যন্ত রেললাইন। এটি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার সংযোগ করবে। দ্বিতীয় প্রকল্পটি হল ওড়িশার চতুর্থ রেল লাইন যা ভদ্রক থেকে হরিদাসপুর পর্যন্ত ৭৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তৃতীয় প্রকল্পটি হল গুম্মিডিপুন্ডি-গুডুর তৃতীয় এবং চতুর্থ লাইন। এই ৯০ কিলোমিটার দীর্ঘ পথ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যেই বিস্তৃত হবে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ইস্তফা দিলেন কাজল শেখ

এবার বীরভূমের জেলা পরিষদের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজল শেখ। এমনকি তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়েছে। এর আগে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে গিয়েছিলেন কাজল শেখ। তবে কেন তিনি হঠাৎ পদত্যাগ করলেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না। আসলে ঋতব্রত শিবির চালু হওয়ার পর থেকেই বীরভূম জেলা পরিষদে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। তারপর স্থায়ী সমিতির বৈঠকও স্থগিত হয়। অবশেষে বিভিন্ন প্রস্তাব জমা পড়ার পর তিনি পদত্যাগ করলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার ঘোষণা

চিটফান্ডে বিনিয়োগ করলে টাকা ফেরত পাবেন। হ্যাঁ, রোজভ্যালি স্ক্যাম নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। দীর্ঘ ১২ বছর ধরে আশায় আশায় দিন গুনলেও আমানতকারীরা এক টাকাও ফেরত পাননি। এমনকি কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তৃণমূল কংগ্রেস সরকার সেই টাকা ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করেনি। তবে এবার রাজ্যের নতুন সরকার জানিয়েছে, রোজভ্যালি সংস্থার মোট ২১টি হোটেলসহ সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। পাশাপাশি তৃণমূল জমানায় এই অঙ্ক প্রায় ২৫০০ কোটিতে গিয়ে ঠেকেছিল বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

যাদবপুর ইউনিভার্সিটিতে ধুন্ধুমার পরিস্থিতি। গতকাল রাতে ABVP এবং এসএফআই-র মতো ছাত্রদের সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এমনকি অরবিন্দ ভবনের সামনে এসএফআই-র পোস্টারে আগুন ধরানো হয় বলে অভিযোগ। পাশাপাশি দুই পক্ষের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। রাত সাড়ে বারোটা নাগাদ একদল ABVP সমর্থক যাদবপুর থানা থেকে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের দিকে এগিয়ে যায়। এমনকি বন্ধ গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকেই এই পরিস্থিতি তৈরি করে বলে অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button