পুলিশের তোলাবাজি, অন্নপূর্ণা যোজনার টাকা…! আজকের সেরা ১০ খবর (৬ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ আগস্ট, বৃহস্পতিবার। পুলিশের তোলাবাজি, অন্নপূর্ণা যোজনার টাকা, পার্ক সার্কাসে বুলডোজার চালানোর ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ১৭ আগস্ট পর্যন্ত স্কুলে বিশেষ কর্মসূচি

আগামী ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিদ্যালয়গুলোতে চলবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কারণে প্রত্যেকটি স্কুলে পাঠানো হল নোটিশ। রাজ্যের প্রতিটি জেলা এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার স্কুলগুলোর জন্য এবার মোট দেড় লক্ষ পতাকা বরাদ্দ করা হয়েছে। এমনকি পতাকাগুলি স্কুল ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য একটাই, শিশুদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকার দিনক্ষণ

অন্নপূর্ণা ভাণ্ডার কবে ঢুকবে এ নিয়ে রাজ্যের মহিলাদের মনে প্রশ্ন দীর্ঘদিনের। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে আগামী ১৭ তারিখের পর। কারণ, রাজ্যের প্রত্যেক মহিলার তথ্য নতুন করে ভেরিফিকেশন চলছে। তিনি আগেও জানিয়েছিলেন, আগামী ৩০ আগস্টের মধ্যে প্রত্যেক যোগ্য উপভোক্তাকে সুবিধা দেওয়া হবে। কিন্তু আজ আরও জানানো হয়েছে, অযোগ্য একজনও এই প্রকল্পের সুবিধা পাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) বিএসকে নিয়োগে অনিয়মের অভিযোগে তদন্তে CID

এবার বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে সিআইডি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই নির্দেশ দিয়েছিলেন, যে সমস্ত জায়গায় চুক্তিভিত্তিক কর্মী কাজ করছেন সেখানে ঝাড়াই-বাছাই করা হবে। সেই কারণেই এবার নজরে এল বাংলা সহায়তা কেন্দ্র। অভিযোগ উঠছে, বিগত তৃণমূল আমলে অনেক ক্ষেত্রে বেআইনি পদ্ধতিতে নিয়োগ করা হয়েছিল। এমনকি নিয়োগ জটলার মাঝে আটকেও রয়েছে কর্মচারীদের বেতন। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে এই বিভাগে কর্মীদের বেতন নিয়ে সমস্যা হচ্ছিল। এমনকি মে মাসের বেতন পেলেও এখন আর বেতন ঢুকছে না তাদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) আমতা থেকে সরাসরি সেক্টর ৫ অবধি বাস

এবার আমতা থেকে সরাসরি সেক্টর ফাইভের বাস চালু হল। এই বাস সাধারণ যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের জন্য যে বিরাট সুবিধা নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, আমতা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বাসটি যাত্রাপথে মানিকপুর, গাব্বেড়িয়া, রাণীহাটি, ধুলাগড়, অংকুরহাটি, সলপ, কোনা, রাজচন্দ্রপুর, বালিহল্ট, দক্ষিনেশ্বর, ডানলপ, মাঠকল, দুর্গানগর, এয়ারপোর্ট ৩, ২, ১ যাবে। এমনকি বাসটি আমতা হয়ে ভায়া চিনারপার্ক, CC2, বিশ্ববাংলা, নারকেলবাগান, নিউটাউন বাসস্ট্যান্ড, DLF 1, মহিষবাথান, কলেজ মোড় ঢুকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দিলীপ ঘোষের

তোলাবাজির সমস্যা কিছুতেই বন্ধ হচ্ছে না পশ্চিমবঙ্গে। এবার এ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভিন রাজ্য থেকে কৃষকদের জন্য আসা কৃষি যন্ত্র এবং প্রয়োজনীয় সামগ্রী পশ্চিমবঙ্গে ঢোকাতে নাকি সীমান্তে ২০ হাজার টাকা পর্যন্ত তোলা দিতে হচ্ছে। আসলে বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে বিকশিত এগফুড টেক সামিটে উপস্থিত ছিলেন মন্ত্রী। আর সেখানে তিনি জানান যে, বাংলা সীমান্তে নো এন্ট্রি বোর্ড লেগে গিয়েছে। তোলার টাকা না দিলে গাড়ি ঢুকতে দেওয়া হবে না। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) পার্ক সার্কাসে ফের চলবে বুলডোজার

ফের পার্ক সার্কাসে চলবে বুলডোজার। এবার একধাক্কায় ৫০০ জনের বেশি পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে বলেই খবর। দমদমগামী রেল লাইনের পাশের বস্তিগুলিকে এবার এই নোটিশ পাঠানো হয়েছে। এমনকি আগামী ৭ আগস্টের মধ্যে বাসিন্দাদের জায়গা খালি করে নেওয়ার জন্য শিয়ালদা বিভাগ নোটিশ জারি করেছে। যদিও বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই যাদবপুর, দমদম সহ বেশ কিছু জায়গায় চলছে উচ্ছেদ অভিযান। কিন্তু হাইকোর্ট দুর্গাপূজা অবধি উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পার্ক সার্কাসে এবার বুলডোজার চলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) দুর্ঘটনায় মৃত্যু কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের ছোট ছেলের

কুখ্যাত মাফিয়া নেতা তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদের কনিষ্ঠ পুত্র আবান আহমেদ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন। গতকাল গভীর রাতে ঝাঁসি-কানপুর জাতীয় সড়কে পুঞ্চ এলাকায় দুর্ঘটনা ঘটেছে। এমনকি তাঁর আরেক সঙ্গী মারা গিয়েছে বলে খবর। পাশাপাশি আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। জানা যাচ্ছে, কানপুর থেকে ঝাঁসিগামী তাদের গাড়ি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। কিন্তু ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে মুছড়ে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং গাড়িতে থাকা দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) অভিষেকের PA সুমিতকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

জমি দুর্নীতি মামলায় গ্রেফতারের আশঙ্কায় আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তবে সেই মামলায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যক্রান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, এখনই সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না। তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হল আদালতের তরফ থেকে। পাশাপাশি তদন্তের স্বার্থে সমস্ত রকম সহযোগিতা করতে হবে তাঁকে এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) শ্রীলেখার বিরুদ্ধে বড় পদক্ষেপের পথে পুলিশ

নিট কেলেঙ্কারির প্রতিবাদে কলকাতার রাজপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি আপত্তিকর ছবি প্রদর্শন করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেই কারণে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। প্রথমে আনন্দপুর থানায় এফআইআর লিখিয়েছিলেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। তবে এবার নতুন করে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ করলেন আরও দুজন। জানা যাচ্ছে, মুচিপাড়া থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। মালদার হাবিবপুর এলাকার শ্রীরামপুরের এক যুবকের দাবি, কলকাতার মিছিল ইচ্ছাকৃতভাবে শ্রীলেখা মিত্র নরেন্দ্র মোদীর আপত্তিকর ছবি প্রদর্শন করেছিলেন। তাছাড়া মালদা থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) প্রসূতি ওয়ার্ডে আনা হচ্ছে ব্রেস্ট ফিডিং কর্নার

এবার গর্ভবতী মহিলাদের জন্য বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। সদ্যজাত শিশুদের ব্রেস্ট ফিডিং এর জন্য রাজের প্রতিটি সরকারি হাসপাতালে বসানো হবে ব্রেস্ট ফিডিং কর্নার। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ্বত মুখোপাধ্যায়। বুধবার মেডিকেল কলেজে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালনের অনুষ্ঠানে এমনই ঘোষণা করেছেন তিনি। আসলে শিশু ভূমিষ্ঠ হওয়ার এক ঘণ্টার মধ্যে স্তনপান শুরু করানো উচিত। কিন্তু সেরকম কোনও পর্যাপ্ত ব্যবস্থা নেই সরকারি হাসপাতালে। পাশাপাশি দুধ খাওয়ানোর ক্ষেত্রে প্রাইভেসির প্রয়োজন। তার অভাব রয়েছে। সেই সমস্যা সমাধান করার জন্যই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন