ভোটের আগে ইভিএম সহ ধরা পড়লেন নির্বাচনী আধিকারিক, আসানসোলে চাঞ্চল্য

Published:

West Bengal Election 2026 asansol

সহেলি মিত্র, কলকাতা: বাংলায় প্রথম দফার বিধানসভা ভোটের (West Bengal Election 2026) আগের দিন রাতে বড় ঘটনা ঘটে গেল আসানসোলে (Asansol)। এমনিতেই ভোট আসে ভোট যায়, কিন্তু কিছু ছবি আছে যা কখনো বদলায় না। প্রার্থীর আক্রান্ত হওয়া, ইভিএম চুরি যাওয়া বা সমস্যা করানো ইত্যাদি। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। এবার আসানসোলে ইভিএম মেশিনের সঙ্গে ধরা পড়লেন এই নির্বাচনী আধিকারিক। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

আসানসোলে ইভিএম বিতর্ক

জানা গিয়েছে, বুধবার রাতে আসানসোলে রাজপথে রাত্রিবেলা ইভিএম মেশিনের সাথে ধরা পড়েন এক নির্বাচনী আধিকারি।  যদিও ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ বলার খবর। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়।

পুলিশ সূত্রে খবর, এদিন রাতে একটি হোটেলের সামনে ইভিএম ভর্তি গাড়ি দাঁড় করানো ছিল।  ঘটনাচক্রে একই এলাকায় দেখা যায় তৃণমূলের বিদায়ী বিধায়কের ছেলের গাড়িও। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, কমিশনের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী। স্বাভাবিকভাবেই এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্রই।

শুরু ভোটদান পর্ব

এদিকে আজ সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটদান পর্ব। বুথে বুথে সাধারণ ভোটারদের লাইন উপচে পড়ছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ১৫২টি আসনে এবং তামিলনাড়ুর সমস্ত ২৩৪টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রায় ৫ কোটি ৭৩ লক্ষ ভোটার সপ্তদশ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন, অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

আরও পড়ুনঃ ভোটের আগে ইভিএম সহ ধরা পড়লেন নির্বাচনী আধিকারিক, আসানসোলে চাঞ্চল্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে জনগণকে, বিশেষ করে তরুণ ও মহিলাদের , রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।