সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ ফেব্রুয়ারি, শুক্রবার। বাজি কারখানা বিস্ফোরণ, দুর্গাপুড়ে ধর্ষণ, ট্রেনের মধ্যে প্রসব, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পাঁচ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্য অ্যাকাউন্টে
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচ বছর ধরে নিজের অ্যাকাউন্টে না পেয়ে হাওড়ার গৃহবধূ কবিতা মন্ডল এবার বিপাকে পড়েছেন। ২০২১ সালে আবেদন মঞ্জুর হলেও ভাতা অন্য একজন অজানা ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ছিল বলে খবর। দারিতার মধ্যে অসুস্থ স্বামী এবং পরিবার নিয়ে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। অভিযোগের পর জেলা সমাজ কল্যাণ দপ্তর ভুল অ্যাকাউন্ট চেক করে সেখান থেকে টাকা পাঠানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলেই দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ট্রেনের টিকিট বুকিং-এ এবার বিরাট বদল
আইআরসিটিসি অনলাইন টিকিট বুকিং-এ এবার বিরাট পরিবর্তন আনল। এখন তৎকাল ও প্রথম দিনের অগ্রিম বুকিং শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারীদের জন্য বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। ভুয়ো অ্যাকাউন্ট এবং এজেন্টদের দৌরাত্ম্য রুখতেই মূলত এই পদক্ষেপ। উন্নত অ্যান্টি বট প্রযুক্তি এবং সিডিএন বসিয়ে সার্ভার আরও শক্তিশালী করা হয়েছে। আর ওয়েবসাইট এবং অ্যাপের ইন্টারফেস আরও সরল করা হয়েছে। ক্যাপচা তুলে দিয়ে ফিল্টার অপশন যুক্ত করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পুরুলিয়ায় বাজি বিস্ফোরণ ঘটে আহত দুজন
পুরুলিয়ার অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে দুজন আহত হয়েছেন। বঙ্গাবাড়ী শ্মশান কালী মন্দির সংলগ্ন একটি বাড়িতে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়েছে। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনায় এনআইএ-র তদন্তের দাবি জানিয়েছে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ইতিমধ্যেই অমিত মালব্য রাজ্য প্রশাসনকে দায়ী করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে কন্যা সন্তান জন্ম দিলেন মহিলা
কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে চলন্ত অবস্থায় প্রসব বেদনায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সুন্দরী বিবি। কেতু গ্রামের শিবলুনের কাছে ঘটনা ঘটেছে। আগাম খবর পেয়েই জিআরপি কাটোয়া স্টেশনে প্রস্তুত ছিল এবং মা শিশুকে দ্রুত হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে দুজনেই স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলেই খবর। জিআরপি এবং যাত্রীদের তৎপরতায় নিরাপদ প্রসব সম্ভব হওয়ার কারণে পরিবার তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ
দুর্গাপুরের রাচি কলোনিতে ফের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। এ নিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে তিনি অন্তঃসত্তা হয়েছেন বলে জানা যায়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়েই পুলিশের কাছে তুলে দিয়েছে। একই দিনে কলকাতার বাগুইহাটি এবং কসবাতে নাবালিকা ধর্ষনের অভিযোগে একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। আর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার আগে নির্দেশিকা পশ্চিমবঙ্গ এসএসসি-র
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আগামী ১ এবং ৮ মার্চের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার আগে কড়া নির্দেশিকা জারি করল। পরীক্ষার্থীদেরকে জুতো নয়, বরং শুধুমাত্র সাধারণ চটি পড়ে কেন্দ্রে ঢুকতে হবে বলে জানিয়েছে। বুট বা জুতো সম্পূর্নরূপে নিষিদ্ধ। নকল রুখতেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার প্রায় ১৭ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছে,যার মধ্যে মোট শূন্যপদ রয়েছে ৮৪৭৭টি। আগের দুর্নীতির ঘটনার পর স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই কমিশনের এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলা সাহিত্যের লেখক মনি শঙ্কর মুখার্জীর প্রয়াণ
বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক মনি শঙ্কর মুখার্জী ৯২ বছর বয়সে প্রয়াত হলেন। পিয়ারলেস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন বলে খবর। টিউমার ধরা পড়লে বয়সের কারণে আর অস্ত্রোপচার করা হয়নি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘সীমাবদ্ধ’ সহ বেশ কিছু উপন্যাস বাঙালি পাঠকদের দীর্ঘদিন ধরে মুগ্ধ করেছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বন্দেমাতরম নিয়ে জনস্বার্থে মামলা কলকাতা হাইকোর্টে
কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের বন্দেমাতরম সংক্রান্ত নতুন নির্দেশিকের বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। নরেন্দ্র মোদীর উদ্যোগে দেড়শ বছর উপলক্ষে সরকারি অনুষ্ঠানে নির্দিষ্ট সংস্করণ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনকারীরা দাবি করছে, অতিরিক্ত স্তবক সংযোজন সম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে। আর দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে এবং আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ১০% ডিএ বাড়াল কেরালা সরকার
কেরালা সরকার সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ১০% ডিএ বাড়িয়ে এবার ২৫ থেকে ৩৫% করে দিয়েছে। বর্ধিত ডিএ মার্চ মাসের বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে আর পেনশনভোগীরা এপ্রিল মাস থেকে এই সুবিধা পাবে। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক এবং কন্টিনজেন্ট কর্মীরা এতে প্রচুর পরিমাণে উপকৃত হবে। বকেয়া পরিশোধের নির্দেশ পরে জারি করা হবে বলে জানানো হয়েছে। স্বশাসিত সংস্থাগুলোকে অতিরিক্ত ব্যয় নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে বলে জানানো হয়েছে। কিছু পাবলিক সেক্টর ইউনিটে এই নিয়ম কার্যকর হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) শিয়ালদা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল
পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা ডিভিশনে পার্ক সার্কাস স্টেশনের ফুট ওভারব্রিজ ভাঙার কারণে আগামী ২১ ফেব্রুয়ারি রাত থেকে ২২ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ৮ ঘণ্টার ব্লক থাকবে। এর ফলে বহু লোকাল ট্রেন বাতিল এবং সংক্ষিপ্ত রুট করা হচ্ছে। শিয়ালদা, লক্ষীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বজবজসহ বেশ কিছু পরিষেবা ব্যাহত হবে। কিছু ট্রেন বালিগঞ্জ বা সোনারপুর থেকে যাত্রা শুরু করবে। আর যাত্রীদের আগেভাগে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












