খেলা শেষে ইংরেজ ভক্তের সাথে অভদ্রতামি! হেরে গিয়ে মাঠেই বচসা পাকিস্তানির

Published:

Viral Video Of Pakistan and England cricket fans clash
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে অনুষ্ঠিত ম্যাচটিতে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে পাক বাহিনীকে 2 উইকেটে হারিয়েছেন ইংলিশরা। সেই ম্যাচের উত্তাপ মাঠের পাশাপাশি ছড়িয়েছিল স্টেডিয়ামেও। আচমকা হাতাহাতিতে জড়িয়ে পড়েন পাকিস্তান এবং ইংল্যান্ডের দুই সমর্থক (Viral Video)। প্রথমে বাক-বিতন্ডা তারপর তা পরিণত হয় ধস্তাধস্তিতে! শেষ পর্যন্ত পাক সমর্থককে মারের হাত থেকে বাঁচালেন শ্রীলঙ্কার সমর্থকরা!

স্টেডিয়ামে তুমুল হাতাহাতিতে জড়ালেন পাকিস্তান এবং ইংল্যান্ডের দুই সমর্থক!

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের জার্সি গায়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন এক পাক সমর্থক। তাঁর হাত ইংল্যান্ডের আরেক সমর্থকের গায়ে। দুই দলের সমর্থকের মধ্যে চলছে তুমুল বাক বিতন্ডা। ভিডিওটিতে দেখা যায়, প্রথমে ওই পাকিস্তানি সমর্থক ইংল্যান্ডের সমর্থকের পোশাক ধরে টানাটানি করেন। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে ইংরেজ সমর্থকের অতিকায় চেহারার কাছে পাক সমর্থক আদতেই নস্যি।

দৃশ্যে দেখা গিয়েছে, ম্যাচের পর পাকিস্তানের ওই সমর্থক জোর করে ইংল্যান্ডের ওই ক্রিকেট ভক্তকে উত্যক্ত করছেন। তিনিও পাল্টা জবাব দিতে যাবেন এমন সময় হঠাৎ পাশ থেকে দুই সমর্থকের ঝামেলা মেটাতে ঝাঁপিয়ে পড়েন শ্রীলঙ্কার স্থানীয় সমর্থকরা। তাঁদের হস্তক্ষেপেই হাতাহাতির ঘটনা বড় পর্যায়ে যায়নি। যদিও নেট দুনিয়ায় ভিডিওটি দেখার পর অনেকেই দাবি করছেন, লঙ্কান সমর্থকরা না ঠেকালে হয়তো ইংল্যান্ডের ওই সমর্থকের হাতে মার খেতে হতো পাক সমর্থককে। কেউ লিখছেন, ওই পাক সমর্থকের একটা হাড়ও আস্ত থাকত না! কেউ কেউ তো আবার এও বলছেন, হারের পর সেই যন্ত্রণা সহ্য না করতে পেরেই অভদ্রতামি করেছেন ওই পাকিস্তানি! সব মিলিয়ে শ্রীলঙ্কার স্টেডিয়ামে দুদলের সমর্থকের জোর হাতাহাতির ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: মানবিকতার রায় নিয়ে প্রশ্ন! ৩২০০০ চাকরি বহালের বিরুদ্ধে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

উল্লেখ্য, গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত সময়ে 9 উইকেট হারিয়ে 164 রান তুলেছিল পাকিস্তান। পরবর্তীতে রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করে 5 বল বাকি থাকতেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে ফেলে ইংল্যান্ড। যদিও ততক্ষণে 8 উইকেট পড়ে গিয়েছিল তাঁদের। ফলে শেষ মুহূর্তে গিয়ে দুই উইকেটে পাকিস্তানকে পরাস্ত করে ইংরেজ বাহিনী।