বৃষ্টির ইতি দক্ষিণবঙ্গে, সপ্তাহান্তে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্তের আবহেই বছরের প্রথম বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। শেষবার নভেম্বরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাত হয়। এরপর কেটে গিয়েছে প্রায় তিন মাস। এদিকে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি হওয়াতে এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় ছিল জেলায় জেলায়। তবে এইমুহুর্তে নিম্নচাপ কেটে যাওয়ায় বৃষ্টিতে ইতি পড়ল বঙ্গে। জানা গিয়েছে আগামী কয়েকদিনের (Weather Tomorrow) মধ্যে দক্ষিণবঙ্গে নাড়তে চলেছে পারদ।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপের জেরে সোমবার ভোররাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে বৃষ্টিপাত হয়েছিল। তবে সেই নিম্নচাপ আজ থেকে শক্তি হারিয়েছে। আপাতত এর অভিমুখ উত্তর ও উত্তর পূর্ব দিকে রয়েছে। তাই এখন বাংলায় আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টি যেতে তাপমাত্রা আর কমবে না। আপাতত বৃষ্টিও আর হবে না। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকবে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এই মুহূর্তে বৃষ্টির কোন আশঙ্কা নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। ভোরের দিকে হালকা শীতল ভাব অনুভূত হবে। তবে আগামী তিন-চার দিন আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। আশঙ্কা করা হচ্ছে রবিবার থেকে তাপমাত্রা অন্তত ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন: “অহেতুক ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই..” ভক্তদের বড় বার্তা অরিজিতের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পাশাপাশি উত্তরেও থেমেছে বৃষ্টি। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকাগুলিতে দৃশ্যমানতা কম থাকতে পারে। পাশাপাশি আগামী তিন চারদিন উত্তরবঙ্গেও আবহাওয়া বদলের সম্ভাবনা কম। সমগ্র জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সপ্তাহান্ত থেকে পারদ চড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।