সাড়ে ৯ লাখের গাড়ি ৬.৪৯ লক্ষে, ভাড়ায় নিন ব্যাটারি! দারুণ অফার Tata Punch EV-তে

Published:

Tata Punch EV
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের দাম যে হারে বাড়ছে এবং দূষণের পরিমাণও যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে ইলেকট্রিক গাড়ির দিকেই পা বাড়াচ্ছে সবাই। আর সেই সূত্রে টাটা থেকে শুরু করে মারুতি সুজুকি, হুন্ডাই একাধিক ইলেকট্রিক গাড়ি বাজারে আনছে। তবে টাটার সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক ভেহিকেল Tata Punch EV এবার দিচ্ছে দারুণ সুযোগ। যে গাড়ির দাম 9.59 লক্ষ টাকা, তা এবার মিলছে মাত্র 6.49 লক্ষ টাকায়। কিন্তু এক্ষেত্রে দেওয়া হবে না ব্যাটারি। আপনাকে ব্যাটারি ভাড়ায় নিতে হবে। ফলে কম খরচেই যাতায়াত করতে পারবেন। এবার নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জানুন বিস্তারিত।

মাত্র 6.49 লক্ষ টাকায় Tata Punch EV

আসলে এখন  Tata Punch EV ব্যাটারি ছাড়াই বিক্রি হচ্ছে। এই গাড়িটির এক্স শোরুম দাম প্রায় 9লক্ষ টাকা। তবে আপনি যদি ব্যাটারি না নেন অর্থাৎ “Battery-as-a-Service” (BaaS) অপশন বেছে নেন, তাহলে গাড়ির দাম কমে দাঁড়াবে মাত্র 6.49 লক্ষ টাকা। আর সবথেকে বড় ব্যাপার, এর সাথে আপনি প্রতি মাসে মাত্র 2999 টাকা দিয়ে ব্যাটারি সাবস্ক্রিপশন কিনতে পারবেন। অর্থাৎ, এক ধাক্কায় গাড়ির দাম অনেকটাই তলানিতে ঠেকবে।

রেঞ্জ এবং পাওয়ার

প্রথমেই জানিয়ে রাখি, এই গাড়িটি দুটি ভেরিয়েন্টের ব্যাটারিতে বাজারে এসেছে। আপনি চাইলে যে কোনও একটি ভেরিয়েন্ট কিনতে পারেন। 25 kWh ব্যাটারিটি স্ট্যান্ডার্ড রেঞ্জ হিসেবে কাজ করে আর 35 kWh এর ব্যাটারিটি লং রেঞ্জের জন্য উপযুক্ত। স্ট্যান্ডার্ড রেঞ্জের ব্যাটারিতে একবার চার্জ দিলে 315 কিলোমিটার চালানো যাবে, আর লং রেঞ্জের ব্যাটারিটি একবার চার্জ দিলেই চলবে 421 কিলোমিটার। পাশাপাশি লং রেঞ্জ ভেরিয়েন্টটি সর্বোচ্চ 122 PS পাওয়ার এবং 190  Nm টর্ক উৎপন্ন করতে পারে। আর মাত্র 9.5 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলে।

চার্জিং নিয়ে নো টেনশন

এবার যারা ব্যাটারি সমেত এই গাড়ি কিনবেন, তাদের চার্জিং নিয়েও কোনও রকম চিন্তা করতে হবে না। কারণ, এই গাড়িটিতে 50 কিলোওয়াটার ডিসি ফার্স্ট চার্জার দেওয়া হয়, যেটি মাত্র 56 মিনিটেই 10% থেকে 80% চার্জ করে দেয়। অর্থাৎ, এক ঘন্টারও কম সময়ে প্রায় 60% চার্জ হয় এই গাড়িটিতে।

আরও পড়ুন: LPG-র দাম থেকে EPFO, মিউচুয়াল ফান্ড! ১ মার্চ থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

রয়েছে প্রিমিয়াম ফিচার্স

টাটার এই গাড়িটি ফিচার্সের দিক থেকেও নজরকাড়া। হ্যাঁ, এই গাড়ির ভিতরে রয়েছে দুটি বড় বড় 10.5 ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, ভেন্টিলেটেড সিট, ইলেকট্রনিক পার্কিং ব্রেকের মতো সব উন্নত মানের ফিচার্স। পাশাপাশি 366 লিটারের বিশাল বুট স্পেস রয়েছে গাড়িটিতে। আর সুরক্ষার জন্য ছয়টি এয়ারব্যাগ দেওয়া আছে। পাশাপাশি ABS, ESC স্ট্যান্ডার্ড ফিচার্স পাবেন এই গাড়িটিতে। আর ব্যাটারি এবং মোটরের উপর 8 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। অর্থাৎ, একবার গাড়ি কিনলেই পুরো নিশ্চিন্ত।