কানাডায় ভাড়াটেকে গরুর মাংস খেতে বাধা, গ্রেফতার ভারতীয়

Published:

Indian Arrested Canada

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কানাডায় (Canada) গ্রেফতার হলেন ভারতীয় মহিলা। তাঁর বিরুদ্ধে, ভাড়াটেকে হেনস্থা করার অভিযোগ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, কানাডার বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে ভাড়াটেদের গরুর মাংস খেতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ভিডিও (Viral Video)। সেখানে দেখা গিয়েছিল, ভাড়াটের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। তেড়ে গিয়ে ফেলে দিচ্ছেন গ্রিল করতে দেওয়া সব খাবার। শুধু তাই নয়, ঘরে ঢুকে ভাড়াটেকে পাথর ছুঁড়ে মারারও অভিযোগ রয়েছে ওই মহিলার বিরুদ্ধে। যে ঘটনায় গ্রেফতার হয়েছেন তিনি।

ভাড়াটেকে গরুর মাংস খাওয়ায় বাধা দিতে গিয়েই বিপত্তি

খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে কানাডার স্থায়ী বাসিন্দা, ভারতীয় বংশোদ্ভুত ওই মহিলার নাম রাজ তিওয়ানা। এর আগে তিনি পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, কানাডায় নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। সেই মতোই, চুক্তি মেনে ভাড়াটিয়ারা সেই বাড়িতে থাকতে শুরু করেছিলেন। হঠাৎ একদিন ভাড়াটের উঠোনে ঢুকে তাঁকে চরম হেনস্থা করেন ওই মহিলা। অভিযোগ, ভাড়াটে ব্যক্তি তাঁর পরিবারকে নিয়ে গরুর মাংসর স্টক গ্রিল করছিলেন। আচমকা সেখানে গিয়ে সেসব ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই ভারতীয় মহিলার বিরুদ্ধে।

বলাই বাহুল্য, মালিকপক্ষের সমস্ত কর্মকাণ্ড ক্যামেরাবন্দি করেছিলেন ভাড়াটে। সেই সূত্রেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা প্রথম ভিডিওটিতে দেখা যায়, বাড়ির বাইরে খোলা জায়গায় মাংস গ্রিল করছিলেন তিনি। এমন সময় হঠাৎ সেখানে ঢুকে ভাড়াটের উপর চড়াও হন রাজ তিওয়ানা। বলেন, “আমার বাড়িতে এসব চলবে না!” ছুটে গিয়ে খাবার ফেলে দিতেও দেখা যায় ওই মহিলাকে! তাতেই বাকবিতণ্ডায় জড়ান ভাড়াটে! যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় শোরগোল।

আরও পড়ুন: মাত্র ১১০ টাকায় কলকাতা থেকে ট্রেনে পৌঁছে যান পুরী, রইল সম্পূর্ণ গাইড

ভাড়াটের তরফে পোস্ট করা দ্বিতীয় ভিডিওটিতে দেখা গিয়েছে, হঠাৎ করেই তাঁদের ঘরে ঢুকে পড়েছেন বাড়ির মালকিন। সেখানে গিয়ে ভাড়াটেকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা। তবে ওই ভাড়াটে অভিযোগ জানিয়েছেন, পরিবারের সাথে গো মাংস রান্না করে খাচ্ছিলেন বলে ওই মহিলা তাঁকে পুলিশ ডেকে আনার হুমকি দেন। নানান ভাবে তাঁকে এবং তাঁর পরিবারের বাকি সদস্যদের হেনস্থাও করেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই ভাড়াটের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওই মহিলাকে।

আরও Beef Canada