বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর পশ্চিম এশিয়ার দেশটিতে ক্রমাগত হামলা চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। দুই শক্তিধর দেশের হামলার পাল্টা দিতে পিছুপা হচ্ছে না ইরানও। ঠিক সেই আবহে এবার মুখ খুলল ড্রাগন (China On Iran War)। চিন সরকারের তরফে একেবারে পরিষ্কার ভাবে জানানো হয়েছে, যাঁরা ইরানের সরকার পরিবর্তন করার চেষ্টা করছেন বা ষড়যন্ত্র করছেন তাদের সমর্থন করে না চিন। নাম না করে আমেরিকা এবং ইজরায়েলের এমন সর্বগ্রাসী মনোভাবকে জঙ্গল রাজ বলে অভিহিত করেছে ড্রাগন।
হুঙ্কার দিল চিন
রিপোর্ট অনুযায়ী, চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রবিবার ভাষণ দেওয়ার সময় বলেছেন, “যাঁরা ক্রমাগত ষড়যন্ত্র করে আসছেন। ইরানের সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। তাঁদের সমর্থন করে না বেইজিং। এই ধরনের চেষ্টা করা হলে তারা সফল হবেন না। অন্য কোনও দেশের বিষয়ে কখনই হস্তক্ষেপ করা উচিত নয়। যা চলছে তা ইরানের সর্বভৌমত্বের বিরুদ্ধে।”
ওই বিবৃতিতে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নাম না করে আমেরিকাকে সতর্ক করার পাশাপাশি এও বলেছেন, ইরান, আরব ও বিশ্বের অন্যান্য দেশগুলির স্বাধীনতাকে সম্মান করা উচিত এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা উচিত। এই লড়াই এমন এক লড়াই যা কখনই কারও ভাল করবে না। অস্ত্রের শক্তির উপর লড়াই কেবল ঘৃণা বাড়িয়ে দেবে। পৃথিবীতে তৈরি হবে নতুন সংকট।
এদিন ইজরায়েল এবং আমেরিকার প্রতি বার্তা দিতে গিয়ে চিনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের মানুষজন তাদের ভূখণ্ডের প্রকৃত মালিক। এখানকার দেশগুলোকে নিজেদের মতো কাজ করার সিদ্ধান্ত নিতে দিন। মানুষ সিদ্ধান্ত নেবে তারা কী চায়। অন্য কেউ তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এমন পরিস্থিতিতে আমরা গোটা বিশ্বের কাছে আবেদন জানাবো কোনও দেশ যেন অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করে।
FM Wang Yi: Regarding the situation in #Iran, this is a war that should not have happened—it is a war that does no one any good.
The history of the Middle East tells the world time and again that force provides no solution and armed conflict will only increase hatred and breed… pic.twitter.com/HLNq4cKcx9
— Chinese Mission to UN (@Chinamission2un) March 8, 2026
অবশ্যই পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র
চিনের মন্ত্রী একেবারে নাম না করেই একপ্রকার আমেরিকা এবং ইজরায়েলি অপ শাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, “এ পৃথিবীতে জঙ্গল রাজ চলবে না। ক্ষমতাশালীরা যা চাইবেন তাই করতে পারেন না। আমরা সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি। চিন শান্তি স্থাপনের জন্য কাজ করে এসেছে, আগামীতেও করবে।”












