সৌভিক মুখার্জী, কলকাতা: যুব সমাজকে স্বনির্ভর করার জন্য এবং ছোট শিল্প গড়ে তুলে তুলতে উৎসাহ দেওয়ার জন্য বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা (Mukhyamantri Udyami Yojana) প্রকল্পের আওতায় এবার নির্বাচিত আবেদনকারীদের শিল্প স্থাপনের জন্যই দেওয়া হবে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রকল্পের মাধ্যমে তরুণদের ব্যবসার উদ্যোগের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
কতদিন চলবে আবেদন?
জানা যাচ্ছে, এই প্রকল্পে আগ্রহী যুবকদের আগামী ১৫ মার্চের মধ্যেই আবেদন করে নিতে হবে। শিল্প দফতরের নির্দেশিকা অনুযায়ী, আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। আর এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, এই প্রকল্পটি চালু করা হয়েছে বিহার সরকারের তরফ থেকে। জেলা শিল্প কেন্দ্রের মহাপরিচালক বিবেক কুমার জানিয়েছেন যে, এই প্রকল্পের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, বরং শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় পরামর্শ আর প্রশিক্ষণ প্রদান করা হবে।
জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় সরকার নিজস্ব ব্যবসা শুরু করার জন্য প্রথমে ১০ লক্ষ টাকা প্রদান করবে। তবে ৫ লক্ষ টাকা সেক্ষেত্রে মুকুব করে দেওয়া হবে। আর বাকি ৫ লক্ষ টাকা আপনাকে কিস্তি হিসেবে পরিশোধ করতে হবে। আপনি এই টাকা ৮৪টি কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর এই প্রকল্পটি মহিলাদের জন্য আরও সুবিধাজনক। কারণ, তাদের ক্ষেত্রে ঋণের উপর কোনও রকম সুদ নেওয়া হবে না। পুরুষদের শুধুমাত্র ১ শতাংশ করে সুদ দিতে হবে।
কারা পাবে এই সুবিধা?
এই প্রকল্পটি বিহারের স্থায়ী বাসিন্দাদের জন্য, যারা ইতিমধ্যে সেখানে বসবাস করছে। আর বেকার যুবক-যুবতী, মহিলা, এসসি, এসটি এবং ওবিসি বিভাগগুলি মূলত এই প্রকল্পের জন্য বিশেষভাবে যোগ্য। তাই যদি আপনার কাছে কোনও ব্যবসায়ীক ধারণা থেকে থাকে, তাহলে আপনিও সরকারের কাছ থেকে এই প্রকল্পের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুনঃ ‘ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব’ বকেয়া DA কাণ্ডে বড় ঘোষণা, ঘুরে যাবে খেলা? জল্পনা তুঙ্গে
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে udyami.bihar.gov.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
- এরপর নিজের নাম, মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- তারপর আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করে ব্যবসায়িক ধারণা নির্বাচন করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- এরপর ফর্মটি ভালোভাবে পরীক্ষা করে জমা দিন এবং একটি কপি আপনার কাছে রেখে দিন।
আরও পড়ুন: সিভিকের মতো এবার পথবন্ধু ভলান্টিয়ার নিয়োগ করতে চায় রাজ্য সরকার, কী কাজ করবে?
কী কী ডকুমেন্ট দরকার হবে?
এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো দরকার হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল বিহারের আবাসিক সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড এবং প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবই, বাতিল চেকের কপি আর পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর।












