SBI-র কাছ থেকে ৪,০০০ কোটি পেল এই ভারতীয় সংস্থা, বাড়বে শেয়ারের দাম!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে শেয়ার বাজারে (Stock Market) যে হারে উত্থান পতন দেখা যাচ্ছে তাতে কোন শেয়ারে বিনিয়োগ করবেন বুঝতে পারছেন না বিনিয়োগকারীরা। এ প্রসঙ্গে অবশ্য বিশেষজ্ঞদের দাবি, যেসব সংস্থা সাম্প্রতিককালে বড় অর্ডার পাচ্ছে তাদের স্টকগুলিই আগামী দিনের লাভের মুখ দেখাতে পারে। তাছাড়াও বেশ কিছু সংস্থা তাদের ব্যবসা বাড়াতে ভারতীয় ব্যাঙ্কগুলি থেকে মোটা টাকার ঋণ পাচ্ছে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, এই ধরনের সংস্থা ভবিষ্যতে ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারে। যার ফলে তাদের স্টক বা শেয়ারও মোটা রিটার্ন দেবে। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি শেয়ারের তথ্য। যার মালিকানাধীন সংস্থাটি SBI এর কাছ থেকে 4,000 কোটি টাকা পেয়েছে।

দাম বাড়তে পারে এই ভারতীয় ইলেকট্রিক সংস্থার শেয়ারের

ভারতের অন্যতম বৃহৎ বিদ্যুৎ সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে 4,000 কোটি টাকার ঋণের অনুমোদন পেয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় সংস্থাটি জানিয়েছে, SBI এর কাছ থেকে পাওয়া এই ঋণ দিয়ে আগামী দিনে তারা নিজেদের ব্যবসার পরিধি বাড়াবে। বাড়বে সংস্থার নেটওয়ার্ক।

বলাই বাহুল্য, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া মূলত দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করে থাকে। মূলত সেই কারণে এই সংস্থাটিকে সব সময় বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হয়। মূলত সেই লক্ষ্যেই বিগত দিনগুলিতে নিজেদের নেটওয়ার্ক উন্নত করে এসেছে এই সংস্থা। বিশেষজ্ঞরা বলছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পাওয়া 4,000 কোটি টাকার বড় ঋণ সংস্থাটিকে আগামী দিনে তাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।

এদিকে SBI এর তরফে মোটা টাকার লোন পেতেই এই সংস্থার শেয়ারের উপর আস্থা রাখতে শুরু করেছেন অনেকেই। ভারতীয় শেয়ার বাজারের বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে এই সংস্থার স্টকের দাম অনেকটাই বাড়বে। কারণ হিসেবে দেখানো হচ্ছে সংস্থাটির ব্যবসায়িক মুনাফা। ভারতীয় বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থাটি 2026 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে যে ফলাফল প্রকাশ করেছে তা চমকে দেওয়ার মতোই। আসলে গতবছর ঠিক এই সময় যেখানে সংস্থার মুনাফা 3,898 কোটি টাকা ছিল, বর্তমানে সেটা 6.8 শতাংশ বেড়ে 4,160 কোটি টাকা হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে রাজস্বও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতীয় সংস্থার রাজস্ব আয়ের পরিমাণ বেড়ে 11,005 টাকায় দাঁড়িয়েছে।

অবশ্যই পড়ুন: মে মাসে লটারি থেকে বিপুল আয় হবে এই ৮ রাশির! বাকিদের ভাগ্য কেমন?

প্রসঙ্গত, শেষ বারের মতো আজ অর্থাৎ 30 এপ্রিল এই সংস্থার একটি শেয়ার বা স্টকের দাম 0.42 শতাংশ কমে 318 টাকায় দাঁড়িয়েছিল। তবে দাম কমলেও এই শেয়ার নিয়ে খুব একটা চিন্তিত নন বিশেষজ্ঞরা। কারণ সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের ব্যাপক অস্থিরতা সত্ত্বেও নতুন বছরে এই শেয়ার 19 শতাংশ রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের আশা, আগামীতেও লাভের মুখ দেখাবে এই শেয়ার।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)