IPL নয়, সাট্টাবাজারে এখন ভোটের ঝড়! কারা গড়বে সরকার? জানুন ট্রেন্ড

Published:

West Bengal Election 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), হাতে আর মাত্র কয়েকদিন বাকি, তাই ভোট প্রচারে মনোযোগ দিয়েছেন সকল প্রার্থীরা। কারণ এই ভোটের প্রতিযোগিতা কেবল পরবর্তী সরকার গঠনের জন্যই নয়, বরং আগামী পাঁচ বছরের জন্য বাংলার রাজনৈতিক আখ্যানের গতিপথ নির্ধারণ করতে চলছে। এবারের নির্বাচনে দুটি কেন্দ্র বেশ গুরুত্ব পাচ্ছে, আর সেগুলি হল ভবানীপুর এবং নন্দীগ্রাম। এমতাবস্থায় ভোটের আসন নিয়ে একাধিক সাট্টাবাজারে (Gambling) চলছে দর ওঠানামা।

ভোট নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্যে

গত মাসেই নির্বাচন কমিশন জানিয়েছেন যে, আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই দফায় রাজ্যে ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। এবং ৪ মে ভোট গণনার দিন ধার্য করা হয়েছে। এদিকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেল, তাই শেষ মুহূর্তে প্রতিটি দলই নিজেদের মত করে তাদের জোরদার ভোটপ্রচার শুরু করে দিয়েছে৷ বেশ কয়েকটি নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ময়দানে পরিণত হয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম, পানিহাটি, ভাঙড় এবং ভবানীপুর যেমন রয়েছে ঠিক তেমনই প্রার্থীদের আসন নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। কত আসন তাঁদের দখলে আসবে তাই নিয়ে টাকা লাগানোর খেলা চলছে।

ভোটের আসন নিয়ে টাকার বাজি

প্রতিদিন নিত্যনতুন বাজি ধরার ট্রেন্ড আসছে। আর এবার ভোটকে কেন্দ্র করে শুরু হল একাধিক বাজি। এই সময় IPL চললেও খুব একটা আগ্রহ নেই কারোর। তাই এবার নির্বাচন নিতে শুরু হয়েছে সাট্টাবাজার। কলকাতার বড়বাজারের সোনাপট্টিতে ভোট এলে এখানে ব্যাপক ভিড় বাড়তে থাকে। বড় বড় টাকার বাজি ধরা হয় এখানে। সকলেই জানেন যে এটি বে-আইনি, কিন্তু তবুও জুয়ার বাজার এখানে রমরমিয়ে চলে। আর এসবের মধ্যেই জানা যাচ্ছে সাট্টাবাজারে এখন রেট যাচ্ছে তৃণমূলের দিকেই। পোস্তা ঠাকুরপুকুরেও তৃণমূলের বাজার বাড়ছে। তৃণমূলের পক্ষে বাজি ধরা হচ্ছে দেড় টাকা এবং বিজেপির পক্ষে তিন টাকা।

আরও পড়ুন: মিলবে সিট, হাওড়া-দীঘা নতুন ট্রেন চালু করল রেল, দেখুন ভাড়া ও সময়সূচি

জানা গিয়েছে, কলকাতার ফাটকা বাজারে তৃণমূলের পক্ষেই বাজি ধরছেন ব্যবসায়ীরা। কারণ তাঁরা মনে করছে বিজেপি যতই প্রচার করুক, এবার রাজ্যের পরিবর্তন হবে না বরং প্রত্যাবর্তন হবে। মনে করা হচ্ছে এবার তৃণমূল পেতে পারে ১৭৮-১৮৫টি আসন। আর বিজেপি হয়ত ১০০টির কাছাকাছি। অন্যদিকে আসন নিয়ে চড়ছে পারদ। শেষ আপডেট বলছে ভাঙড়ে নৌশাদ সিদ্দিকি বনাম শওকত মোল্লার যুদ্ধে যথেষ্ট ভালো রেট উঠছে। পাশাপাশি বরাহনগরে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সজল ঘোষ এবং সিপিআইএম এর সায়নদীপের আসন নিয়েও চলছে রেটের লড়াই। এখন দেখার ভবিষ্যতে কোন দল জয়লাভ করে।

google button