বিক্রম ব্যানার্জী, কলকাতা: তারেক রহমানের সরকার তখন ক্ষমতায় আসেনি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাংলাদেশের দায়িত্ব। সেই সময় সঠিক কথা বলতে গিয়ে শুনতে হয়েছিল ভারতের দালাল তকমা। সেই তামিম ইকবালের (Tamim Iqbal) কাঁধেই এবার ওপার বাংলার ক্রিকেটের দায়িত্ব। আসলে বাংলাদেশের বর্তমান জাতীয় পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচলন পর্ষদ ভেঙে দিয়েছে। বোর্ড পরিচালনার জন্য গঠন করা হয়েছে 11 জনের অ্যাডহক কমিটি। আর সেই কমিটির প্রধান করা হয়েছে প্রাক্তন বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবালকে।
নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন তামিম
বাংলাদেশের কয়টি সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী তিন মাস সে দেশের ক্রিকেটের দায়িত্ব সামলাবে নয়া কমিটি। আর এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এ প্রসঙ্গে এনএসসির এর ডিরেক্টর আমিনুল এহসান জানিয়েছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালন পর্ষদ ভেঙে দেওয়ার খবর জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে।”
তবে এই নয়া কমিটির সদস্যরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আয়োজন করতে পারবেন কিনা তা নিয়ে কিছুই জানাননি এহসান। যদিও এনসিআর এর এই নয়া সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে কোনও রকম শাস্তি দেবে না বিশ্ব ক্রিকেট সংস্থা। বলাই বাহুল্য, তামিম ইকবালের নেতৃত্বে এবং নির্দেশে কমিটির হয়ে কাজ করবেন মিনহাজুল আবেদিন, আতহার আলি খান, তানজিল চৌধুরী, সলমন ইস্পাহানি, সাঈদ ইব্রাহিম আহমেদ, ফাহিম সিনহারা।
অবশ্যই পড়ুন: ভারতের কপালে চিন্তার ভাঁজ! হরমুজের কাছেই নতুন করে বিমানঘাঁটি তৈরি করছে পাকিস্তান
কেন ভেঙে দেওয়া হল পরিচালন পর্ষদ?
গত বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তারেক রহমানের সরকার ক্ষমতায় আসতেই বেশ কিছু ক্রিকেট ক্লাব সেই অভিযোগ সামনে নিয়ে আসেন। অনেকেই মনে করছেন নির্বাচন নিয়ে অভিযোগ থাকার কারণে পরিচালন পর্ষদ ভেঙে নতুন করে তৈরি হল কমিটি। আর এই কমিটির হাত ধরেই সম্পন্ন হতে পারে নির্বাচনের কাজ।












