আবহাওয়ার ব্যপক মুড বদল, কিছুক্ষণেই ৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির ভ্রূকুটি, সঙ্গে রাখুন ছাতা

Published:

Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও পাল্টি খেল বাংলার আবহাওয়া (Weather Update)। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই আকাশ কালো করে মুহুর্মুহু বাজ পড়বে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির খেলা শুরু হবে। হ্যাঁ আবহাওয়া অফিস সূত্রে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে আজ শনিবার থেকে দক্ষিণবঙ্গে গরম পড়তে শুরু করবে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাসকে সত্যি করে সকাল থেকেই চড়া রোদ এবং গরম অনুভূত হচ্ছে। যদিও দুপুরের পর বা বিকেলের দিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

৫ জেলায় তুমুল ঝড়-বৃষ্টির ভ্রূকুটি

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বিকেলের দিকে বেশ কিছু জেলায় তুমুল ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। যদিও এখনই কোথাও কালবৈশাখীর সম্ভাবনা নেই। বড়জোর দমকা হাওয়া বইতে পারে বলে খবর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া কলকাতাতেও বিকেলের পর মেঘলা আকাশের দেখা মিলতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ মরিশাসের রাস্তায় দৌড়বে ভারতের ইলেকট্রিক বাস, ৯০টি EV হস্তান্তর করলেন জয়শঙ্কর

এদিকে আগামী কয়েক দিনের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। আর এই পারদ উর্ধ্বমুখী দেখা যাবে দক্ষিণবঙ্গেই। রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়। আবহাওয়া অফিস আগামী ১৩ থেকে ১৬ এপ্রিল, ২০২৬ পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় অত্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। জানা গিয়েছে, এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। এদিন বেশ ভালো মতোই ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।