আমেরিকাকে সাহায্য! ৫ মুসলিম দেশের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইরান, তালিকায় ভারতের বন্ধুও

Published:

Iran On Muslim Countries

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরানে (Iran) হামলা চালাতে আমেরিকা এবং ইজরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছিল মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ। এর ফলে আয়াতুল্লাহ আলি খামেনির দেশের যা ক্ষয়ক্ষতি হয়েছে তা অভাবনীয়। মূলত সে কারণেই এবার দুই পরাশক্তি আমেরিকা এবং ইজরায়েলকে সাহায্যকারী 5 মুসলিম দেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল তেহরান (Iran On Muslim Countries)। জানা যাচ্ছে, যুদ্ধের কারণে ইরানের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তোলা হবে এই দেশগুলি থেকে।

ইরানের রোষানলে 5 মুসলিম দেশ

আমেরিকা এবং ইজরায়েলকে যুদ্ধে সাহায্য করার জন্য একাধিক উপসাগরীয় দেশে ঢাকা মার্কিন ঘাঁটিগুলিতে বড় হামলা চালিয়েছিল ইরান। সেই কঠোর পদক্ষেপের পর এবার আরও শক্ত পদক্ষেপ নিতে চলেছে তেহরান। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, মূলত 5টি মুসলিম দেশ শত্রুদের নিজেদের সেনাঘাঁটি এবং আকাশ সীমা ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল। ইরান বলছে, একেবারে ইচ্ছে করেই আমেরিকার মতো দেশকে সাহায্য করেছে তারা। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের। সে কারণেই এবার ক্ষতিপূরণ আদায় করা হবে 5 মুসলিম দেশের কাছ থেকে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে কোন কোন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে ইরান? বলে রাখি, সৌদি আরব, কাতার, বাহরিন, জর্ডান এমনকি ভারতের বন্ধু হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকেও নিজেদের সামগ্রিক পরিকাঠামো পুননির্মাণের খরচ আদায় করবে তেহরান। এ নিয়ে রাষ্ট্রসংঘে ইরাবনি একেবারে খোলাখুলি 5 দেশের নাম জানিয়ে দিয়েছেন।

অবশ্যই পড়ুন: RR ম্যানেজমেন্টের উপর বেজায় অসন্তুষ্ট বৈভব সূর্যবংশী

যুদ্ধের কারণে কতটা ক্ষতি হয়েছে ইরানের?

ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসেব করে রিপোর্ট দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজকিয়ানকে। ওই রিপোর্টে ইরানের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে যুদ্ধের কারণে ইরানের অন্তত 250 বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। এদিকে ইরান সরকারের মুখপাত্র ফাতেমা মহাজেরানি বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ইরানের ক্ষতির পরিমাণ 270 বিলিয়ন ডলার। তবে সরকার নতুন করে ক্ষতির হিসেব-নিকেশ করছে।”