সৌভিক মুখার্জী, কলকাতা: আগামীকাল শুরু হচ্ছে বাংলা নববর্ষ (Bengali New Year)। আর এই পয়লা বৈশাখ ইতিহাসের সঙ্গেও তাৎপর্যপূর্ণ। এই দিন বাঙালির ঘরে ঘরে ভালো-মন্দ খাবার খাওয়া থেকে শুরু করে নতুন জামাকাপড় পরা, এমনকি উৎসব আয়োজন অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় ব্যাপার, শুভ কাজ মানুষ এই দিনই সম্পন্ন করে। সে ঘরে ওঠা থেকে শুরু করে হালখাতা বা অন্য কিছু। তবে বিশেষ দিনটিকে আরও সুমধুর করে তোলার জন্য প্রিয়জনকে পাঠাতে পারেন শুভেচ্ছা বার্তা (Poila Baishakh Wish in Bangla)। এই প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব, যেগুলি জানালে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে।
পয়লা বৈশাখে এভাবে জানান শুভেচ্ছা
১) বৈশাখীর এই সোনালী ফসল আপনার ঘরে যেন প্রচুর ধন সম্পত্তি নিয়ে আসে! আর সুস্বাস্থ্য এবং অফুরন্ত সমৃদ্ধ বয়ে আনুক। শুভ নববর্ষ ১৪৩৩।
২) এসো হে বৈশাখ…. এসো এসো! আগামী সময়টা সকলের ভালো কাটুক। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।
৩) নতুন বছর শুরু হোক ভালোবাসা এবং হাসির সঙ্গে… শুভ নববর্ষ ১৪৩৩। সকলেই আমার প্রণাম নেবেন।
৪) বসন্তের আগমনে কোকিলের সুর আর গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর। বর্ষার আগমনে সাদা কাশফুল। তাই তোমাকেই উইশ করছি শুভ নববর্ষ ১৪৩৩।
৫) আজকের এই বিশেষ দিনটিতে নতুন সূর্য, নতুন আশা আর নতুন প্রেরণা… সব তোমার জন্যই ফুটে উঠুক। শুভ নববর্ষ।
৬) শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। আপনি এবং আপনার পরিবার অনেক অনেক সুস্থ এবং ভালো থাকুন…।
৭) হৃদয়, ভালোবাসা আর মনে স্বপ্ন নিয়ে আপনার নতুন বছরটিকে শুরু করুন। শুভ নববর্ষ ১৪৩৩।
৮) চৈত্রের হাত ধরেই আসুক বৈশাখীর আলপনা, আর মন সুরের সঙ্গে সাজুক। শুভ হোক নতুন দিনটি। শুভ নববর্ষ।
৯) বন্ধুত্বে লাগুক নতুন রং, সম্পর্ক হোক আরও সুমধুর এবং সুন্দর। শুভ নববর্ষ ১৪৩৩।
১০) পুরনো সমস্ত স্মৃতি, পুরনো সমস্ত কষ্ট মুছে ফেলা, আর পুরনো সব বেদনা মনে না রেখে নতুন বছর শুরু করো। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১) আশা করছি নববর্ষ যেন তোমার জীবনের শ্রেষ্ঠ বছর হয়ে তোমার সমস্ত প্রত্যাশা পূরণ করে, আর স্বপ্ন সত্যি হোক। শুভ নববর্ষ ১৪৩৩।
১২) বাংলা নববর্ষের এই প্রথম দিনটি তোমার জীবনে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আসুক।
১৩) তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। ঈশ্বরের ভালোবাসা তোমার জীবনের সঙ্গেই থাকুক। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৪) নতুন পোশাক, নতুন সাজ আর নতুন বছরের শুরু আজ। মিষ্টি মন, মিষ্টি হাসি ও শুভেচ্ছা জানাই রাশি রাশি। শুভ নববর্ষের শুভেচ্ছা।
১৫) সত্য যে অনেক কঠিন আর কঠিনেরেই ভালোবাসিলাম। সে কখনোই করে না বঞ্চনা। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।
১৬) নববর্ষ মানেই যেন নতুন স্বপ্ন, নতুন আশা। পুরনো সমস্ত দুঃখ-কষ্ট ভুলে এগিয়ে যাও নতুন দিনের আলোয়। পয়লা বৈশাখের শুভ লগ্নে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
১৭) পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম। বন্ধু তোমরা পাবে সুখের ঘ্রাণ। পুরনো সব কষ্ট পিছনে ফেলে নতুনকে নিয়ে এগোও। শুভ নববর্ষ।
আরও পড়ুন: ১০০০ ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দিচ্ছে জাপান! প্রস্তুতি তুঙ্গে দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে
১৮) নতুন বছরের নতুন আলো, নতুন স্বপ্ন আর নতুন আলোড়ন, বৈশাখের প্রথম দিনে হৃদয় ভরে যাক আনন্দ, হাসি এবং গানে। ভালোবাসায় কাটুক প্রতিটি মুহূর্ত। শুভ নববর্ষ ১৪৩৩।
১৯) আকাশ জুড়ে উঠুক রঙিন আলোয়, হৃদয় জুড়ে থাকুক অফুরন্ত ভালবাসায়। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে সবকিছু উচ্ছ্বাসে ভরে উঠুক।
২০) নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্নের হাতছানি। জীবন হোক একেবারে বৈশাখের মতোই সুন্দর, রঙিন, অফুরন্ত এবং আনন্দের। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল।










