পয়লা বৈশাখে পরিবারে সুখ-শান্তি ফিরবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৫ এপ্রিল

Published:

Daily Horoscope

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৫ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে বিরাজ করছে। এদিকে সূর্য বিরাজ করবে মেষ রাশিতে। আজ পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব পড়বে। চতুর্দশী তিথির এই বিশেষ দিনটিতে ব্রহ্মা এবং যৈংদ্র যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৫৬ মিনিটে এবং সূর্যাস্তে যাবে সন্ধ্যা ৬:৪৭ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ পয়লা বৈশাখ, তাই গণপতি বাপ্পার কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ ধর্মীয় কিংবা আধ্যাত্মিক সাধনা করার জন্য দিনটি খুবই ভালো। কোনও কাছের মানুষের সাথে ঝগড়া হতে পারে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। যার ফলে মোটা অংকের টাকা খরচ হবে। গৃহ প্রবেশের জন্য আজকের দিনটি খুবই ভালো। ভালোবাসা বসন্তের মতো আচরণ করবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য নিয়মিত হলুদ পোশাক ব্যবহার করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ ভাগ্যর উপর নির্ভর করে নিজের স্বাস্থ্যের উন্নতি করার চেষ্টা করতে হবে। সন্তানদের মাধ্যমে আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি আপনাকে আনন্দ দেবে। নতুন পারিবারিক ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ। সফল করার জন্য পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নেওয়া উচিত। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো কাটবে। দিনটি আপনার জন্য চমৎকার। নিজের জন্য সময় পাবেন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য ১১ বার ‘ওম শুক্রায় নমঃ’ মন্ত্র জপ করার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ বাড়িতে কাজ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। দিনটি আপনার জন্য চমৎকার। বিশেষ করে নতুন গ্রাহকদের সঙ্গে কথা বলার জন্য। আজ আপনার জীবনসঙ্গী আপনাকে ভালোবাসায় মুখিয়ে রাখতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনওঁ রকম সমস্যা হবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার। স্বাস্থ্য একদমই ভালো থাকবে না। রোমান্টিক কল্পনাগুলো নিয়ে অতিরিক্ত ভাববেন না।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য খাটের পায়াগুলোতে চারটি তামার পেরেক ঠুকে দেওয়ার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার শিশু সুলভ নিষ্পাপতাগুলি আবার ফুটে উঠবে। দুষ্টু মেজাজে থাকবেন। আজ কোনও কাছের মানুষের সাথে আপনার ঝগড়া হতে পারে। এবং বিষয়টি আদালত পর্যন্ত গরাতে পারে। যার ফলে বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আজ নতুন পরিকল্পনাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভালো। দীর্ঘদিনের অমীমাংসিত সিদ্ধান্তগুলি সফল হবে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো।

প্রতিকার: আর্থিক লাভের জন্য আজ মাংস এবং মদ্যপান পরিহার করার চেষ্টা করুন।

সিংহ রাশি: নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য সুন্দর ও চমৎকার কিছু পরিকল্পনা করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কিন্তু দাতব্য কাজে অংশগ্রহণ করতে হবে। এটি আপনার জন্য মানসিক শান্তি নিয়ে আসবে। আজ প্রেমিক বা প্রেমিকার রাগান্বিত হতে পারে। যদি তারা রেগে থাকে, তাদেরকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে ঝামেলা হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। আজ সবার থেকে দূরে একা সরিয়ে রাখতে পারেন।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করার জন্য প্রেমিক বা প্রেমিকাকে হলুদ রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।

কন্যা রাশি: জীবনের সেরা জিনিস গভীরভাবে উপভোগ করতে পারেন। আজ দুশ্চিন্তা ত্যাগ করাই সবথেকে প্রথম পদক্ষেপ। বিনিয়োগ উপকারে আসবে। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন। কোনও কিছু চূড়ান্ত করার আগে আজ আপনার পরিবারের পরামর্শ নেওয়া উচিত। নিজের সিদ্ধান্তে কিছু করলে সমস্যা হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব আজ আপনার দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করবে।

প্রতিকার: কর্মক্ষেত্রে উন্নতির জন্য সকাল এবং সন্ধ্যা বেলা আজ সূর্যের দিকে তাকিয়ে ১১ বার গায়ত্রী মন্ত্র পাঠ করার চেষ্টা করুন।

তুলা রাশি: অন্যদের ইচ্ছা আপনার নিজের যত্ন নেওয়ার জন্য কাজ করবে। নিজের আবেগকে চাপ দেবেন না। আজ যেগুলি আপনাকে শান্তি দেয় সেগুলি করা উচিত। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। বন্ধুদের উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না। ছোটখাটো বিষয় নিয়ে প্রিয়জনের সঙ্গে সমস্যা হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলা হবে। আজ আপনার করা কাজের জন্য স্বীকৃতি পাবেন। একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন।

প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য টাকা দিয়ে একজোড়া তোতা পাখিকে মুক্ত করে দেওয়ার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: আজ আপনার পরোপকারী আচরণ আশীর্বাদ হিসেবে প্রমাণিত হবে, যা আপনাকে সন্দেহ এবং লোভের মতো মন্দ অভ্যাসগুলোকে ত্যাগ করতে সাহায্য করবে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে আজ লোকসান হতে পারে। তাই আগেভাগে সচেতন থাকা ভালো। ভাই আপনার প্রত্যাশার থেকে বেশি সাহায্য করবে। পারিবারিক চাহিদা মেটাতে গিয়ে আপনি নিজের জন্য সময় দিতে ভুলে যাবেন। আজ পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু দাম্পত্য জীবনে ঝামেলা হবে।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে করলে ভগবান গণেশকে দূর্বা ঘাস নিবেদন করার চেষ্টা করুন।

ধনু রাশি: মানসিক চাপ কমানোর জন্য পরিবারের সদস্যদের সাহায্য নেওয়া উচিত। তাদের সমর্থন আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। আজ আবেগ দমন করবেন না। অন্যদের সঙ্গে আপনার অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য আজকের দিনটি খুবই ভালো। আজ আপনি সন্তানদের নিয়ে গর্বিত বোধ করবেন। দিনটি আপনার জন্য চমৎকার। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও দরিদ্র ব্যক্তিকে সেদ্ধ মুগ ডাল খাওয়ানোর চেষ্টা করুন।

মকর রাশি: শরীরের কোনও অংশে ব্যথা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাইলে টাকা জমানোর চেষ্টা করতে হবে। জীবন সঙ্গীর সাথে বনভোজনে যাওয়ার জন্য আজকের দিনটি বেশ ভালো। আজ আপনার মনকে হালকা করতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনে সমস্যা হবে না। সন্ধ্যার দিকে আপনি দূর থেকে কোনও সুসংবাদ শুনতে পারেন। বিবাহিত জীবনের দৃষ্টিকোণ থেকে দিনটি চমৎকার যাবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে রৌদ্র স্নান করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থার উন্নতি করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। অতিথিদের সঙ্গে অভদ্র আচরণ করবেন না। আজ পরিবার এবং দাম্পত্য জীবনে ঝামেলা হবে। দিনটি বিশ্রাম এবং বিনোদনের জন্য বেশ দারুন। আজ ব্যবসায়িক লেনদেনে সর্তকতা অবলম্বন করা উচিত। সমস্ত কাজ একপাশে রেখে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে অবসর সময় কাটানোর পরিকল্পনা করতে পারেন। আজ স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য ওজনের সমপরিমাণ যব গোশালায় দান করার চেষ্টা করুন।

মীন রাশি: আজ খেলাধুলা চমৎকার বা আরামদায়ক অভিজ্ঞতা এনে দেবে। আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেই টাকা আজ ফেরত পেতে পারেন। আজ জীবনসঙ্গীর স্বাস্থ্য মানসিক চাপ এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। পরিবারে ঝামেলার সম্ভাবনা রয়েছে। আজ অংশীদারদের বিরোধিতা সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা নেই। কিন্তু অন্যান্যদের আর্থিক দিক থেকে আজকের দিনটি খুবই ভালো। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করার জন্য যে কোনও অশ্বত্থ গাছের কাছে পাঁচটি হলুদ ফুল চেপে রাখার চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal