খরচ ১০০ টাকারও কম, গরমে পাই পাই করে ঘুরবে সিলিং ফ্যান! শুধু করুন এই ছোট্ট কাজ

Published:

Fan Speed Increase Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: বৈশাখ পড়তেই গরমের (Summer) তীব্র দাবদহে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ। ফ্যান ছাড়া তো একটা মুহূর্তও কল্পনা করা যাচ্ছে না। আর ফ্যানের হাওয়াও গুমোট গরম। সবথেকে বড় ব্যাপার, ফ্যান চললেও যেন হাওয়া গায়ে লাগছে না। মনে হচ্ছে, যেন ফ্যান থেকে হাওয়াই বের হচ্ছে না। যদিও এটা একটা বড় সমস্যা। কারণ, গরমকালে টানা ফ্যান চলার কারণে গতি কমে যায়। আজ তারই মুশকিল আসান দেবো আমরা। সামান্য ট্রিক্স খাটালেই ফ্যানের গতি হু হু করে বাড়বে (Fan Speed Increase Tips)।

পরিষ্কার করুন ফ্যানের ব্লেড

নিয়মিত ফ্যানের ব্লেড পরিস্কার করা খুবই গুরুত্বপূর্ণ। যদি ফ্যানের উপর অতিরিক্ত পরিমাণ ধুলো জমে যায়, তাহলে ফ্যান জোরে ঘুরতে পারে না। যার কারণে হাওয়া কম হয়। তবে হ্যাঁ, ফ্যান পরিষ্কার করার আগে মোটেও সুইচ অফ করতে ভুলবেন না। আর ফ্যানের ব্লেডগুলি শুকনো কাপড় দিয়ে প্রথমে ধুয়ে তারপর ভেজা কাপড় দিয়ে মুছে নিতে পারেন। সেক্ষেত্রে ভালোভাবে পরিস্কার হবে এবং ফ্যানের গতিও অনেকটাই বাড়বে।

পরিবর্তন করুন ফ্যানের ক্যাপাসিটর

ফ্যানের গতি কমানোর জন্য সবথেকে বেশি ভূমিকা রাখে এই ক্যাপাসিটর। ব্লেড তো পরিষ্কার করবেনই। তবে যদি স্পিড বেশি হারে কমে যায়, তাহলে সমস্যাটা এই ক্যাপাসিটরের ভিতরেই থাকে। সেই কারণে আপনি কোনও মিস্ত্রি ডেকে ক্যাপাসিটর পাল্টে ফেলতে পারেন। সাধারণভাবে একটা ক্যাপাসিটরের দাম আনুমানিক ৭০ থেকে ৮০ টাকা হয়ে থাকে। তাই এটি পরিবর্তন করলে ফ্যানের গতি অনেকটাই বাড়বে।

সঠিক বিদ্যুৎ সরবরাহ বজায় রাখুন

ফ্যানের গতি কমে যাওয়ার আরও একটি বড় কারণ হল লো ভোল্টেজ বা বিদ্যুতের কম সরবরাহ। যদি আপনার বাড়িতে বারবার ভোল্টেজ আপডাউন করে সেক্ষেত্রে ফ্যানের উপর প্রভাব পড়তে পারে। তাই চেষ্টা করুন যাতে ফ্যানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ যায়, এবং ফ্যানকে এমন জায়গায় লাগান যাতে গায়ে ধুলো না জমে।

আরও পড়ুন: সামনেই দু’দিন ছুটি, বন্ধ থাকবে স্কুল থেকে সরকারি অফিস, দেখুন কবে কবে

ব্লেড সোজা কিনা পরীক্ষা করুন

ফ্যানের গতি কমে যাওয়ার এটি সবথেকে মারাত্মক কারণ। অনেক সময় টানা অনেক দিন চলার পর ফ্যানের ব্লেড সামান্য বেঁকে যেতে পারে। যদি ব্লেড ঠিকমতো পজিশনে না থাকে, তাহলে তা কম বাতাস টানে এবং বেশি তাপ উৎপন্ন হয়। যার ফলে হাওয়া কম লাগে। তাই ফ্যানের ব্লেডগুলো সুনির্দিষ্টভাবে সেট করার চেষ্টা করুন। এতে গতি অনেকটাই বাড়বে। পাশাপাশি নাট-বোল্ট ঠিকঠাক আছে কিনা সেগুলি একবার করে দেখে নিন।

তবে এত কিছুর পরেও যদি আপনার ফ্যানের গতি না বাড়ে, তাহলে অভিজ্ঞ কোনও ইলেকট্রিশিয়ান ডেকে ফ্যানটিকে একবার চেক করান। যদি ফ্যানের কয়েল বা ভিতরে কোনও সমস্যা হয়, তাহলে সে-ই আপনার সমস্যা বলে দিতে পারবে।