মাসে মিলবে ১০,০০০ টাকা পেনশন! বিরাট পরিকল্পনা সরকারের

Published:

Central government may increase Atal Pension Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অটল পেনশন যোজনা (Atal Pension Yojana) নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। বার্ধক্যের পর জীবনযাপনের ক্ষেত্রে পেনশনভোগীদের জন্য অত্যন্ত কার্যকর সরকারের এই প্রকল্প। এবার সেই অটল পেনশন যোজনার অধীনে মাসিক পেনশন 5,000 ঢাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করা হতে পারে বলেই সূত্রের খবর। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্র যদি এই পেনশন বাড়ায় সেক্ষেত্রে উপকৃত হবেন দেশের অসংখ্য পেনশনভোগী।

আয় বাড়বে বহু পেনশনভোগীর

বার্ধক্যের পর পেনশনভোগীদের নির্দিষ্ট আয় নিশ্চিত করতেই নরেন্দ্র মোদি সরকার এই অটল পেনশন যোজনার সর্বোচ্চ সীমা বাড়িয়ে 10,000 টাকা করতে পারে। বলাই বাহুল্য, এই প্রকল্পের অধীনে পেনশনভোগীরা বর্তমানে মাসিক 5,000 টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকেন। তবে বিগত দিনগুলিতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবনযাপনের মান বিবেচনা করে পেনশনের সীমা 5,000 টাকা থেকে বাড়ানোর বিষয়ে বিশেষ মনোযোগী কেন্দ্র।

এ প্রসঙ্গে বেশ কয়েকজন পেনশনভোগীর দাবি, অটল পেনশন যোজনার অধীনে মাসে যে অর্থ পাওয়া যায় তা দিয়ে বর্তমান সময়ে জীবনযাপন বেশ কষ্টকর। মূলত সে কারণেই বিগত দিন গুলিতে বিভিন্ন সংগঠন এই প্রকল্পের পেনশনের সীমা বাড়ানোর আবেদন জানিয়েছিল। এবার সেসব নিয়েই পেনশন তহবিল নিয়ন্ত্রক সংস্থা PFRDA কেন্দ্রীয় সরকারকে পেনশনের স্তর বাড়ানোর পরামর্শ দিয়েছে। মূলত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষদের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ।

কারা পাবেন মাসে 10,000 টাকা পেনশন?

কেন্দ্রীয় সরকার যদি শেষ পর্যন্ত অটল পেনশন যোজনার অধীনে পেনশনের সীমা বাড়ায় সেক্ষেত্রে পরবর্তীতে যাঁরা নিজেদের প্রিমিয়ামের পরিমাণ কিছুটা বাড়াতে ইচ্ছুক, তাঁরাই মাসে10,000 টাকা করে পেনশন পেতে পারেন। বলে রাখা প্রয়োজন, অটল পেনশন যোজনার অধীনে নাম লেখানোর জন্য একজন ব্যক্তির বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। তবে এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, একজন ব্যক্তি পেনশন তহবিল থেকে কম আয় করলেও সরকার নিজ তহবিল থেকে ব্যক্তিকে সেই অর্থ দেবে।

অবশ্যই পড়ুন: স্ত্রীয়ের কথাতেই হল কাজ, LSG-র বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ধরা দিলেন রবীন্দ্র জাদেজা

প্রসঙ্গত, অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে হলে নির্দিষ্ট ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই ব্যক্তি APY বা অটল পেনশন যোজনার অংশ হতে পারবেন। বলে রাখি, কেন্দ্রীয় সরকার পেনশনের নতুন স্ল্যাব ঘোষণা করলে তবেই নিজের পেনশন তহবিলে নিজের অবদান বাড়াতে পারবেন কর্মীরা। বলে রাখি, এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী অতিরিক্ত কর ছার পাওয়া যায়।