সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি ব্যস্ত লাইফ থেকে ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের কলকাতা (Kolkata) থেকে খুব কাছেই, শাল জঙ্গলে ভরপুর এমন এক অফবিট জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনি প্রেমে পড়ে যাবেন। ভাবতে বাধ্য হবেন যে কেন আগে এই জায়গাটিতে আসেননি। কলকাতার কাছে যে এত সুন্দর জায়গা আছে তা আপনিও স্বপ্নেও ভাবতে পারবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক জায়গাটি সম্পর্কে।
গরমের ছুটিতে যাবেন নাকি কিরিবুরু ও মেঘাতুবুরু?
আজ কথা হচ্ছে শাল জঙ্গলে যমজ শহর কিরিবুরু ও মেঘাতাবুরু (Kiriburu-Meghahatuburu) নিয়ে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জায়গাটির নাম খটমট শোনালেও একবার এই জায়গায় গিয়ে উঠলে আপনি আপনার সব মন খারাপ, খারাপ লাগা, স্ট্রেস কাকে বলে তা ভুলে যেতে বাধ্য হবেন। এই কিরিবুরু ও মেঘাতুবুরু একদম ওড়িশা-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। জানা যায়, এই দুটি শহরের মধ্যে দূরত্ব প্রায় ৪ কিলোমিটার মতো। এখানে আপনি নিরিবিলি কাকে বলে জানতে পারবেন। সেইসঙ্গে পাহাড় এবং জঙ্গলের মেলবন্ধন দেখতে পাবেন যা আপনার চোখের ক্ষেত্রে ক্ষেত্রে একটি স্বর্গীয় অনুভূতি বলে মনে হবে। কলকাতা থেকে আপনি মাত্র দু’দিনের ছুটি হাতে নিয়ে ঘুরে আসতে পারেন কিরিবুরু ও মেঘাতাবুরু।
কী কী দেখবেন?
এই জায়গার আবহাওয়া নিয়েও আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না। কারণ কিরিবুরু ও মেঘাতাবুরু-র আবহাওয়া সারাবছরই একদম মনোরম থাকবে। ফলে গরম নয়, মিলবে অপার প্রশান্তি যা এই রোজকার ব্যস্ততম লাইফে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পাবেন বুক ভরা অক্সিজেন। বিশেষ করে আপনার ভ্রমণের তালিকায় মেঘাতাবুরু রাখতেই পারেন। মেঘাতাবুরু কথাটির অর্থ হল মেঘেদের পাহাড়। এখানে এলে আপনি সত্যিই দেখতে পাবেন পাহাড়ের ওপর দিয়ে কি সুন্দর সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে। এখানেই কিন্তু রয়েছে এশিয়ার বৃহত্তম শালেদের জঙ্গল সারান্ডা। এই মেঘাতাবুরু-র পাশেই রয়েছে কিরিবুরু। যার অর্থ হল হাতিদের পাহাড়। এখানে আপনি অনেক হাতিদের সমাগম দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুনঃ ‘গেট অফ প্যারাডাইস’, এই রেল রুটে মেঘের উপর দিয়ে যায় শিয়ালদা, কলকাতার ট্রেন!
কিরিবুরু ভিউপয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও উপত্যকার প্যানোরামিক দৃশ্য কিন্তু অসাধারণ। এছাড়া মেঘাতাবুরু ভিউপয়েন্টে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পাবেন। সেইসঙ্গে এছাড়াও ঘুরে দেখতে পারেন ঝিকরা ফলস ও পাচেরি ফলস। এছাড়াও পাশেই রয়েছে আছে ফুলবাড়ি মন্দির ও ফুলবাড়ি নদী, জিন্দাল শিব মন্দির, কিরিবুরু সানসেট গার্ডেন।
কীভাবে যাবেন?
নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর দুটি জায়গায় কীভাবে যাবেন? সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে টাটানগর পর্যন্ত আপনাকে ট্রেনে করে আসতে হবে, এরপর টাটানগর থেকে সরাসরি বাস বা ভাড়ার গাড়িতে কিরিবুরু, মেঘাতাবুরু পৌঁছানো যায়।










