বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় তাঁকে চিনত না কেউ, সেই বৈভব সূর্যবংশী আজ ভারতীয় ক্রিকেটকে পথ দেখাচ্ছেন বলা যায় (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে মাঠে নামলেই বোলারদের ঘাম ছুটিয়ে দেন তিনি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভবের ব্যাটিং মুগ্ধ করেছে দর্শকদের। এবছর এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ পর্যন্ত 9 ইনিংসে অংশ নিয়ে 400 রানের গন্ডি ছুঁয়ে ফেলেছেন তিনি। 15 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হওয়ারও সুযোগ রয়েছে তাঁর হাতে। সেই বৈভবের প্রধান দুর্বলতা এবার প্রকাশ্যে এল!
বৈভবের দুর্বলতা এবার প্রকাশ্যে!
14 বছর বয়স থেকেই ব্যাট হাতে বিশ্বের তাবড় তাবড় বোলারদের বুকে ভয় ধরিয়েছেন বৈভব সূর্যবংশী। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলছেন তিনি। জসপ্রীত বুমরাহ থেকে জস হ্যাজলউড কেউই রেহাই পাননি এই ভারতীয় ব্যাটসম্যানের হাত থেকে। কঠিন বলও বৈভব এমনভাবে খেলেন যেন দেখে মনে হয় এই ধরনের শট তার ছোটবেলার অভ্যাস। আসলে বৈভবের দুর্বলতা খুঁজে বের করাটা যথেষ্ট কঠিন।
সে প্রসঙ্গে এক আন্তর্জাতিক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার বিশপ জানিয়েছিলেন, “ও মানসিক দিক থেকে অনেকটা শক্তিশালী। বৈভবের আগ্রাসী ব্যাটিং বিশ্বের সেরা বোলারদের ভাবিয়েছে। অর্থাৎ বিশ্বের দাপুটে বোলারদের মুখোমুখি হয়েছে ও। ওর টেকনিক্যালি একজন অনন্য প্লেয়ার। কিন্তু ওর ব্যাটের সুইং অনেকটা বেস বলের মতো।”
অর্থাৎ ক্যারিবিয়ান ক্রিকেট বিশ্লেষক মনে করছেন, সূর্যবংশীর ব্যাটিং টেকনিকে বেশ কিছু দুর্বলতা রয়েছে। তবে তিনি এও মনে করেন, বৈভব নিজের আগ্রাসী এবং আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে নিজের দুর্বলতাকে নিজেই ঢেকে ফেলেছেন। বেশ কয়েকবার তিনি এমন ব্যাটিং দেখিয়েছেন যেখানে একদম খারাপ বল বাউন্ডারি টপকেছে। কিছু বললে হাত লাগানো কঠিন, সেইসব বলও বাউন্ডারি লাইনে পৌঁছে দিয়েছে বৈভব সূর্যবংশী। প্রাক্তন ক্যারিবিয়ান স্টারের দাবি, বৈভব সূর্যবংশীকে বোঝা সত্যিই খুব কঠিন। বিশেষ করে তাঁর আগ্রাসী ব্যাটিং মনোভাব তাঁকে আরও বিপদজনক করে তোলে।
অবশ্যই পড়ুন: এক ক্লিকেই ফলাফল, ৮ মে কোন সাইটে পাবেন সবথেকে দ্রুত মাধ্যমিকের রেজাল্ট?
উল্লেখ্য, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৈভব যেভাবে ব্যাটিং করছেন তাতে খুব শীঘ্রই সিনিয়রদের টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা হয়ে যেতে পারে বলেই মনে করছেন বহু প্রাক্তন ক্রিকেটার। তাছাড়াও বয়সের দিক থেকেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন তিনি। কাজেই বৈভব যদি IPL এর পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তবে সচিনের পর তিনিই হয়ে উঠবেন কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা দেশের প্রথম ক্রিকেটার।










