স্বাতী নক্ষত্রে অর্থের সিংহাসনে বসবে ৫ রাশি! আজকের রাশিফল, ২৮ মে

Published:

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র তুলা রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ চিত্রা এবং স্বাতী নক্ষত্রের প্রভাব পড়বে। দ্বাদশী তিথির বিশেষ দিনটিতে বরিয়ান এবং পরিঘ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:২৩ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনই রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: সুস্থ থাকার জন্য অতিরিক্ত খাবার আজ পরিহার করা উচিত এবং নিয়মিত ব্যায়াম করা উচিত। আর্থিক লাভ শুধুমাত্র একটি উৎস থেকেই আসবে। পরিবারের সদস্যদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। আজ তাদের সুখ দুঃখের অংশীদার হতে হবে। অনুভব করবেন যে প্রিয়জন আপনার যত্ন নেয়। প্রিয়জনের আচরণ আজ আপনার প্রেমকে নষ্ট করে দিতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। ছাত্রছাত্রীরা আজ অবসর সময় পাবেন।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে কপালে জাফরানের তিলক লাগানোর চেষ্টা করুন।

বৃষ রাশি: ভাজা খাবার পরিহার করার চেষ্টা করতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। আজ নতুন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, যা আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। প্রিয়জনের সঙ্গে যে কোনও ভুল বোঝাবুঝি সমাধান হবে। কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনের জন্য সমস্ত শক্তিকে নিবদ্ধ করতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে ভালবাসার দিক থেকে দিনটি কতটা ভালো।

প্রতিকার: সুস্থ থাকার জন্য গরুকে গম এবং গুড় খাওয়ানোর চেষ্টা করুন।

মিথুন রাশি: ভাজা খাবার পরিহার করার চেষ্টা করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। বিবাহিতদের সন্তানের শিক্ষার জন্য বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হতে পারে। পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করা এবং পুরনো সম্পর্কগুলাকে জমানোর জন্য আজকের দিনটি বেশ ভালো। প্রিয়জনকে হতাশ করবেন না। না হলে অনুশোচনা করতে হতে পারে। নতুন অংশীদারিত্ব আজ আপনার জন্য লাভ নিয়ে আসবে। দাম্পত্য জীবনে কিছুটা গোপনীয়তা দরকার। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণভাবে ভালো কাটবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে গরিবের মধ্যে বেসনের মিষ্টি, যে কোনও ভাজা খাবার, বেসনের পায়েশ বিতরণ করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনি সন্তানদের সাথে শান্তি খুঁজে পাবেন। বন্ধুদের উদার স্বভাবে সুযোগ নিতে দেবেন না। মতবিরোধের কারণে ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কিন্তু ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। পরিবার এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে না। কর্মক্ষেত্রে কোনও প্রতিদ্বন্দ্বী আজ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। চোখ কান খোলা রেখে এগোনো উচিত।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে মিষ্টি রুটি আজ লাল বা বাদামী কুকুরকে খাওয়ানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ অন্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। বিনিয়োগ থেকে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিতর্কিত বিষয় নিয়ে তর্ক করা থেকে বিরত থাকতে হবে। প্রিয়জনের মধ্যে অস্থির অবস্থা তৈরি করতে পারে এরকম বিষয় উত্থাপন করে এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। আজ আপনার মনে শান্তি আসবে। জীবনসঙ্গীর প্রতি আগ্রহ দেখাতে পারেন। প্রতিদিনে প্রেমে পড়ার অভ্যাস ত্যাগ করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে।

প্রতিকার: ধর্মীয় স্থানে চাল, চিনি, আটা, সুজি ইত্যাদি দান করুন। এতে আপনার পারিবারিক জীবন সমৃদ্ধ ফিরবে।

কন্যা রাশি: নিজের সমর্থকদের চেনা উচিত। কারণ শক্তির অভাব থাকতে পারে। চমৎকার কোনও ধারনা আজ আপনার জন্য আর্থিক সুবিধা নিয়ে আসবে। জীবনসঙ্গির আত্মীয়দের হস্তক্ষেপ বিবাহিত হয়তো জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। যারা কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলেন তারা অবসর সময় পেতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবনকে সুন্দর করতে হলে প্রেমিক বা প্রেমিকাকে উপহার দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আজ স্বাস্থ্যগত দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। প্রফুল্ল মেজাজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে। বন্ধুদের সাহায্যে আর্থিক সমস্যা সমাধান হবে। বাড়িতে কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই সকলের মতামত নিতে হবে। প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ দেখা দিতে পারে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রিয়জনের সময় দেওয়া উচিত। কিন্তু তা সত্ত্বেও পরিবারকে সময় দিতে পারবেন না। জীবনসঙ্গী আজ আপনার কাছে দেবদূতের মতো আচরণ করবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো।

প্রতিকার: পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি করার জন্য গরিব মেয়েদের মধ্যে ক্ষীর বিতরণ করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দীর্ঘক্ষণ হাঁটা উচিত। যারা অর্থ ব্যয় করেছেন তাদের আজ অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু অর্থের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন। ছোট ভাই বোনেরা আপনার কাছে পরামর্শ চাইবে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে গিয়ে জীবনকে সম্পূর্ণ উপভোগ করতে পারবেন। ব্যবসায় সিদ্ধান্ত নেওয়া থেকে আজ বিরত থাকুন। কারণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ দিনটি জীবনসঙ্গীর কাছ থেকে বিশেষ কিছু পেতে পারেন।

প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য “ওম পদমপুত্রায় বিদমহে অমৃতেশায় ধীমহি তন্নো কেতুহা প্রচোদয়াৎ” মন্ত্র ১১ বার পাঠ করার চেষ্টা করুন।

ধনু রাশি: বাইরে যাওয়ার পরিকল্পনা করলে সব সময় হাসি এবং আনন্দ রাখতে হবে। আজ ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং সেটি সফল হবে। আজ প্রিয়জনের সঙ্গে সুন্দর সুন্দর সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উপর খুব একটা প্রভাব পড়বে না। সবকিছু আগামীকালের জন্য ফেলে রাখলে আজ কোনও সময় পাবেন না। প্রতিটি কাজ সময়মতো শেষ করা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ভালোবাসার বিষয়ে চাপ নেওয়ার এড়িয়ে চলতে হবে।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করতে হলে “ওম ব্রিম বৃহস্পতয়ে নমঃ:” মন্ত্র ১১ বার জপ করুন।

মকর রাশি: শারীরিক উপকারিতা বিশেষ করে মানসিক শক্তি অর্জন করার জন্য ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। টাকা জমানার বিষয় পরিবারের সদস্যদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য খুবই ভালো কাটবে দিনটি। সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযোগ উপস্থাপন ও মেলামেশা করার জন্য আজকের দিনটি ইতিবাচক। কর্মজীবনে উন্নতি করতে পারবেন। সামাজিক বা ধর্মীয় সমাবেশের জন্য দিনটি চমৎকার।

প্রতিকার: পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লাল বা বাদামী পিপড়াকে চিনি এবং চিনির মিছরি খাওয়ানোর চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ অতিরিক্ত সময় অকাজের পিছনে ব্যয় করবেন না। পছন্দের কাজগুলি করা উচিত। কর্মক্ষেত্রে কোনও সহকর্মী আপনার মূল্যবান জিনিসপত্র চুরি করতে পারে। তাই জিনিসপত্রের ব্যাপারে সতর্ক থাকা উচিত। প্রেমে পড়ার সুযোগ হাতছাড়া করবেন না। অর্থ উপার্জনের নতুন ধারণা মাথায় আসবে। আজ কোনও পুরনো জিনিস খুঁজে পেয়ে আপনি আনন্দ হতে পারেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। ব্যবসায়ীদের লাভের সম্ভাবনা রয়েছে আজ।

প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করার চেষ্টা করুন।

মীন রাশি: স্বাস্থ্য আজ ভালো থাকবে। কিন্তু আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে। অর্থের অবিরাম প্রবাহ আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। প্রয়োজন রয়েছে এমন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা উচিত। কর্মক্ষেত্রে আপনাকে গুরুত্বের সঙ্গে কথা শুনতে হবে। সামাজিক বা ধর্মীয় সমাবেশের জন্য আজকের দিনটি চমৎকার। জীবনসঙ্গীর কাছ থেকে কিছু সুখবর শুনতে পারেন। স্বাস্থ্য আজ সম্পূর্ণ ভালো থাকবে বলেই মনে করা হচ্ছে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: আর্থিক অবস্থা থেকে উন্নতি করতে হলে বিবাহ বা শুভ কাজে শারীরিক, মানসিক এবং আর্থিক বিষয়ে সাহায্য করুন।