বিদেশি মুদ্রা ভাণ্ডার বাড়াতে দেশের সোনা বিক্রি করছে RBI? মুখ খুলল কেন্দ্রীয় ব্যাঙ্ক

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে ফের শুরু হয়েছে অর্থনৈতিক দুর্দশা! ইরান যুদ্ধের মাঝেই বিদেশি মুদ্রা ভান্ডার বাঁচাতে দেশের সোনা বিক্রি করে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve Bank of India)! এমন খবরেই ছেয়ে গিয়েছিল নেট দুনিয়া। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্টেও দাবি করা হয়, বিদেশি মুদ্রা ভান্ডারের ব্যাপক পতন আটকাতে দেশীয় সোনার একটা বড় অংশ বিক্রি করে দিচ্ছে RBI! এবার সেই খবরের সত্যতা নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় ব্যাঙ্কটি। RBI একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, 12 বিলিয়ন মূল্যের সোনা বিক্রি করার যে দাবি করা হয়েছিল সেটা সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। RBI দেশের স্বর্ণ ভান্ডার।

মুখ খুলল RBI

ইরান যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে জ্বালানি নিয়ে বেড়েছে অনিশ্চয়তা। পাল্লা দিয়ে দাম বাড়ছে অপরিশোধিত তেলের। এদিকে দিন দিন ডলারের বিপরীতে মুখ থুবড়ে পড়ছে ভারতীয় রুপি। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছিলেন, আগামী এক বছর সোনা কেনা থেকে বিরত থাকতে হবে। একই সাথে পেট্রোল, ডিজেলের মতো জ্বালানির ব্যবহার খুব প্রয়োজন না হলে করা যাবে না। LPG ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক হওয়া প্রয়োজন।

প্রধানমন্ত্রীর এমন সব বক্তব্যের পর শোনা যাচ্ছিল, ধাক্কা সামলাতে রিজার্ভ ব্যাঙ্ক নাকি সরকারের সোনা বিক্রি করতে চলেছে। এবার তা নিয়েই মুখ খুলল কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠানটি। RBI একেবারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তাদের সোনার রিজার্ভ 880.52 টন থেকে একটুও কমে যায়নি। একই সাথে বৈদেশিক অর্থভাণ্ডার বাঁচাতে দেশের সোনা বিক্রি করার যে দাবি করা হয়েছে তা একেবারে ভিত্তিহীন। এর সাথে RBI এর কোনও যোগ নেই।

 

অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপের আগে কতগুলি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? দেখুন লিস্ট

সদ্য একেবারে রিপোর্ট পেশ করে রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস-এ সঞ্চিত রয়েছে। RBI তাদের বার্ষিক প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে জানিয়েছে, চলতি বছর অর্থাৎ 2026 এর 31 মার্চ পর্যন্ত তাদের কাছে 880.52 টন সোনা ছিল। যেখানে এর আগের বছর একই সময়ে RBI এর কাছে ছিল 879.58 মেট্রিক টন সোনা। অর্থাৎ চলতি বছরে ভারতের গোল্ড রিজার্ভ বেড়েছে 0.94 শতাংশের কাছাকাছি। এর অর্থ RBI সোনার রিজার্ভ কমানোর পরিবর্তে উল্টে বাড়িয়েছে। এদিকে, RBI এর সোনা বিক্রির মতো ভুয়ো খবর থেকে দেশবাসীকে দূরত্ব বজায় রাখার অনুরোধ করছে খোদ কেন্দ্রীয় সরকার!