বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প সময়ের মধ্যেই ক্রিকেটে নিজেকে মেলে ধরেছেন 15 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ভয়ডরহীন ক্রিকেট কাকে বলে, সেটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন খুদে বৈভব। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও নিজেকে একেবারে উজাড় করে দিয়েছিলেন তিনি। সেই সূত্রেই, বড়দের ভারতীয় দলে জায়গা হয়েছে তাঁর। আর এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। বৈভবকে নিয়ে বড় মন্তব্য করেছেন অভিনেত্রী।
বৈভবকে নিয়ে বিরাট মন্তব্য কঙ্গনার
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। সেই ঘটনায় উচ্ছ্বসিত অভিনেত্রী কঙ্গনা। সম্প্রতি মুম্বইয়ে নিজের ছবি ‘ভারত ভাগ্য বিধাতার’ প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈভব সম্পর্কে মুখ খোলেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, তিনি আশা করেন, বৈভব সূর্যবংশী দেশের জন্য বড় কিছু অর্জন করবে এবং ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এদিন বলি অভিনেত্রী বললেন, “আমরা তাঁকে শুভকামনা জানাই। আমি চাই সে দেশের জন্য সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির থেকেও ভাল কিছু করুক।” একই সাথে এদিন কঙ্গনা এও বললেন, “আমি তাঁর উপর চাপ দিতে চাইছি না। তবে আমি আশা করি, বৈভব বিশ্বকাপ জিতবে এবং ভারতের জন্য সত্যিই বড় কিছু অর্জন করে দেখাবে।”
Mumbai, Maharashtra: On cricketer Vaibhav Sooryavanshi’s selection in the Indian T20I team, BJP MP and actor Kangana Ranaut says, “… We really wish him the best. And we want him to be better than Sachin or Virat, for our country. I mean, not to put any pressure on him, but… pic.twitter.com/kSV8bbLmZs
— IANS (@ians_india) June 7, 2026
অবশ্যই পড়ুন: তার বক্তৃতার ভিডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ, হাইকোর্টে দীপ্সিতা ধর
উল্লেখ্য, 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে একপ্রকার ঝড়ের গতিতে সেঞ্চুরি করার পরই বিশ্ব ক্রিকেটে আলোচনার পাত্র হয়ে ওঠেন বৈভব সূর্যবংশী। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সকলের নজরে চলে আসেন তিনি। বর্তমানে বৈভবকে নিয়ে কার্যত ক্রিকেট বিশ্বের সর্বত্রই আলোচনা চলছে।










