সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ জুন, বুধবার। চন্দননগরে তরুণীকে গণধর্ষণ, কংগ্রেসের পথে মমতা, রাজ্যের নতুন মন্ত্রীসভা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) জব কার্ড নিয়ে বড় পদক্ষেপ রাজ্য সরকারের
জব কার্ড নিয়ে এবার বিরাট পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যে ক্ষমতা দখল করার পরেই ১০০ দিনের কাজের বদলে ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের গ্যারান্টি দিয়েছে বিজেপি সরকার। তবে এবার জানানো হল যে, এনএমএমএস অ্যাপের মাধ্যমে যেহেতু উপভোক্তার ফেস অথেন্টিফিকেশন প্রয়োজন, তাই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের প্রত্যেক উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। না হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না। বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে মোবাইল অ্যাপের সাহায্যেই উপভোক্তার পরিচয় পত্র স্ক্যান করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) মমতাকে কংগ্রেসের সহ-অধ্যক্ষর প্রস্তাব সোনিয়ার
এবার কংগ্রেসে যোগদান করছেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। আর সেখানে সোনিয়া গান্ধী তাঁকে প্রস্তাব দিয়েছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের জাতীয় সহ-সভাপতি করা হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও রকম সিদ্ধান্ত নেননি মমতা ব্যানার্জি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) প্রেমের ফাঁদে ফেলে একবছর ধরে চন্দননগরে তরুণীকে গণধর্ষণ
প্রেমের সম্পর্ক তৈরি করে গণধর্ষণের অভিযোগ উঠল এবার প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চন্দননগরে। খবর প্রকাশ্যে আসতেই গ্রেফতার করা হয়েছে চারজনকে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, হরিদ্রডাঙার এক যুবক চুঁচুড়ার তালডাঙ্গার একটি সেলুন চালাত। সেখানকার এক তরুণীর সঙ্গে বছর খানেক আগে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সময় উচ্চ মাধ্যমিক পাস করেছিল ওই তরুণী। তবে সম্পর্ক গড়ে তোলার কিছু মাস পরে ওই তরুণীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে সে। এমনকি কাউকে কিছু যাতে না বলে, তার জন্য গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। আর ওই যুবক তাঁর বন্ধুদের দিয়েও একাধিকবার তরুণীকে ধর্ষণ করিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) রাজ্যে নতুন মন্ত্রিসভা বণ্টন
রাজ্যে বন্টন হল নতুন মন্ত্রিসভা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি এবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগ, ভূমি ও ভূমি সংস্কার বিভাগ সহ একাধিক দায়িত্ব সামলাবেন। পাশাপাশি নিশীথ প্রামাণিককে দেওয়া হল উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের দায়িত্ব। এদিকে তাপস রায়কে দেওয়া হয়েছে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের দায়িত্ব। স্বপন দাশগুপ্তকে অর্থমন্ত্রী বানানো হয়েছে। শারদ্বত মুখোপাধ্যায়কে করা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ মন্ত্রী। এছাড়া দুধকুমার মন্ডলকে করা হয়েছে কৃষিমন্ত্রী। তাছাড়া শংকর ঘোষকে দেওয়া হয়েছে পর্যটন বিভাগের দায়িত্ব। সব মিলিয়ে রাজ্যের মোট মন্ত্রী সংখ্যা হল ৪১। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ভারত ও নেপালের মধ্যে UPI পেমেন্ট পরিষেবা
এবার ভারত এবং নেপালের মধ্যে শুরু হল ইউপিআই পেমেন্ট পরিষেবা। হ্যাঁ, ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এবার আরও এক দেশে যুক্ত হল। এখন থেকে ভারত এবং নেপালের নাগরিকরা সরাসরি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এমনকি ব্যক্তি থেকে ব্যক্তি বা ব্যক্তি থেকে বিজনেস ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে। এই পরিষেবা অত্যন্ত সুরক্ষিত ও স্বচ্ছভাবে ডিজাইন করা হয়েছে। সবথেকে বড় বিষয় হল, টাকা পাঠানোর জন্য কাউকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি দেওয়ার দরকার পড়বে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অভিষেকের বিরুদ্ধে এবার খুনের মামলর অভিযোগে থানায় FIR
আরও বিপাকে পড়লেন অভিষেক ব্যানার্জি। এবার তাঁর বিরুদ্ধে খুনের মামলায় এফআইআর দায়ের। সূত্রের খবর, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি তাঁর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ডায়মন্ড হারবার থানায়। তাঁর অভিযোগ, ২০১৮ সালে ডায়মন্ড হারবারের কপাটহাটে তিনি হামলার শিকার হয়েছিলেন। আর সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং খুনের চেষ্টা করা হয়। তাঁর পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল বলে তিনি দাবি করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের
আরও ভাঙন তৃণমূল কংগ্রেসে। সুখেন্দুশেখরের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। সব মিলিয়ে এবার সবুজ শিবিরের রাজ্যসভায় সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১১ জন। উল্লেখ্য, সুস্মিতা দেব একজন অসমের রাজনীতিবিদ। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা। এমনকি রাহুল গান্ধীর ঘনিষ্ঠ। সেই কারণে ২০১৯ সালে কংগ্রেসের হয়ে হেরে ২০২১ সালের ১৬ আগস্ট তৃণমূলে যোগদান করেছিলেন। এমনকি দেড় মাসের মধ্যেই রাজ্যসভার সংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) আফগানিস্তানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, নিহত ১৩ জন
এবার রাতের অন্ধকারে আফগানিস্তানে এয়ারস্ট্রাইক করল পাকিস্তান। তাতে মৃত্যু হল ১৩ জন নিরীহ নাগরিকের। এমনকি আহত হয়েছেন আরও ১৪ জন। সবথেকে বড় ব্যাপার, তার মধ্যে ১১ জন শিশু। এছাড়াও এক মহিলা এবং এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ জানিয়েছেন যে, মঙ্গলবার গভীর রাতে আকাশ পথে আফগানিস্তানের একাধিক প্রদেশে পাকিস্তান সেনারা হামলা চালিয়েছে। খোস্ত, পাটিকার মতো প্রদেশগুলোতে ভয়াবহ হামলা চালানো হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) আলিপুরের সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাতসকালে আলিপুরে সরকারি দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। দমকলের দশটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু গেঞ্জি এলাকায় দমকল কর্মীদেরকে যথেষ্ট বেগ পোহাতে হয় বলেই জানা যায়। সকালবেলা ওই ভবনটির চারতলা এবং পাঁচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আরও দুটি ফ্লোরে আগুন গ্রাস করে নেয়। কোনও শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এমনটাই অনুমান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) কাশ্মীরের উরিতে ভয়াবহ বিস্ফোরণে শহীদ ২ জওয়ান
কাশ্মীরের উরিতে ভয়াবহ বিস্ফোরণে শহীদ হলেন দুই ভারতীয় সেনা জওয়ান। সূত্রের খবর, জম্মু কাশ্মীরের উরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা কমলকোটের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন যে, উরির কমলকোটের একটি ক্যাম্পে নিয়মিত সরঞ্জাম স্থানান্তরের সময় দুর্ঘটনাবসত একটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরিত হয়ে দুই সেনা আহত হয়েছেন। কিন্তু তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। যদিও আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










