আরও দু’বার বাড়বে মহার্ঘ ভাতা! অষ্টম বেতন পে কমিশনের আগে দারুণ সুখবর

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) নিয়ে অপেক্ষার মাঝেই ডিএ (Dearness Allowance) নিয়ে এল সুখবর! আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবিং পেনশন প্রাপক হয়ে থাকেন, তাহলে জানিয়ে রাখি, খুব শীঘ্রই সকলে মহার্ঘ ভাতা নিয়ে অপ্রত্যাশিত খবর পেতে পারেন। বর্তমানে লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা যখন অষ্টম বেতন কমিশনের অধীনে বেতন সংশোধনের সুপারিশের জন্য অপেক্ষা করছেন, তখন তাঁরা শীঘ্রই মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির আকারে কিছুটা স্বস্তি পেতে পারেন। শুধু তাই নয়, অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার আগে দুইবার ডিএ বৃদ্ধি পেতে পারে বলে খবর।

অষ্টম বেতন পে কমিশনের আগে দুবার বাড়বে ডিএ?

শ্রম ব্যুরো কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক মুদ্রাস্ফীতির তথ্য এই আশাকে আরও জোরদার করেছে যে, সরকার ২০২৬ সালের জুলাই মাস থেকে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও একবার বাড়াতে পারে। এই সম্ভাব্য বৃদ্ধি এমন এক সময়ে ঘটতে চলেছে, যখন কর্মচারী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশনকে (8th Pay Commission) লাগাতার জানিয়ে আসছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং তাঁদের বেতনের ক্রয়ক্ষমতা কমে গেছে।

আরও পড়ুনঃ এবার মেমারির সঙ্গে রেলপথে জুড়ছে তারকেশ্বর! বিরাট বার্তা বিধায়ক সন্তু পানের

জানা গিয়েছে, সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার জন্য অষ্টম বেতন কমিশনের কাছে ১৮ মাস সময় আছে। এই ১৮ মাসের মেয়াদ ২০২৭ সালের প্রথমার্ধে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কি বিশ বাঁও জলে চলে যাবে সকলের ডিএ? উত্তর হল না। শোনা যাচ্ছে, অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার আগেই সরকার আরও দুইবার অর্থাৎ জুলাই-ডিসেম্বর এবং জানুয়ারি-জুন অর্ধ-বছরের জন্য ডিএ ঘোষণা করা হবে। অর্থাৎ টাকাই টাকা।

কত শতাংশ অবধি ডিএ বাড়তে পারে?

এখন একটাই কত শতাংশ অবধি ডিএ বাড়তে পারে? শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (AICPI-IW) হলো মহার্ঘ ভাতা গণনার প্রধান ভিত্তি। এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, এই সূচক মার্চ মাসের ১৪৯.১ থেকে বেড়ে ১৪৯.৯ হয়েছে। এই সময়কালে শিল্প শ্রমিকদের জন্য খুচরা মুদ্রাস্ফীতিও ৪.২৭ শতাংশ থেকে বেড়ে ৪.৪৬ শতাংশ হয়েছে। এপ্রিল ২০২৬ পর্যন্ত উপলব্ধ AICPI-IW তথ্য অনুসারে, বিগত ১২ মাসের গড় হল ১৪৭.৫১। পুরোনো ফ্যাক্টর (২.৮৮) গণনা করলে, মহার্ঘ ভাতা প্রায় ৬২.৫১ শতাংশে দাঁড়ায়, যাকে ৬৩ শতাংশে পূর্ণসংখ্যায় রূপান্তর করা যেতে পারে। যেহেতু কর্মচারীরা বর্তমানে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, তাই তথ্যটি ৩ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তবে, চূড়ান্ত হার মে এবং জুন ২০২৬-এর AICPI-IW তথ্য এবং পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের উপর নির্ভর করবে।