সর্বহারা মমতা ব্যানার্জি, অন্নপূর্ণা যোজনা…! আজকের সেরা ১০ খবর (১৮ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। সর্বহারা মমতা ব্যানার্জি, অন্নপূর্ণা যোজনা, মাদ্রাসার সামনে দুর্গাপুজো….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দুর্গাপুজোয় বিরাট উদ্যোগ

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এবার বিরাট উদ্যোগ নিলেন মহিলারা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের প্রাচীন মহিলা পরিচালিত ক্লাবগুলোর মধ্যে অন্যতম হল অদ্রিজা ক্লাব। এবছর পুজোর প্রস্তুতি চলছে জোড়কদমে। তবে ক্লাবের দাবি, গত বছরের তুলনায় এবার পুজোর খরচ প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার নেপথ্যে অন্নপূর্ণা যোজনার টাকা। আসলে এবছর প্রত্যেক মহিলা ৩০০০ টাকা করে অর্থ সহায়তা পেয়েছেন। তবে ওই প্রকল্প থেকে পাওয়া দু’মাসের ৬০০০ টাকার অর্থের কিছুটা তারা এবার পুজোর আয়োজনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৯) পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার নামাজ চলাকালীন এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৬ জনের। এমনকি ঘটনায় আহত ৫০ জনের বেশি। কোহাটের পুরনো পুলিশ লাইসেন্স এলাকার একটি মসজিদের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে বলে খবর। মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন বলেও জানা গিয়েছে। দ্রুত উদ্ধারকারী দল এবং নিরাপত্তা রক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। এমনকি পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে জরুরী পরিষেবা চালু হয়েছে। অভিযোগ, বিস্ফোরক বোঝায় একটি লরি পুরনো পুলিশ লাইনের গেটে গিয়ে ধাক্কা মারলেই এই বিস্ফোরণ ঘটে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৮) আগামী মাস থেকে রাজ্যের ১ লক্ষ স্কুল পড়ুয়াকে মিড-ডে মিল দেবে ইসকন

আগামী মাস থেকে রাজ্যের ১ লক্ষ স্কুল পড়ুয়ার কাছে ইসকনের মিড-ডে মিল পৌঁছবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ১ অক্টোবর থেকে ইসকনের সহযোগী সংস্থা অন্নামৃত ফাউন্ডেশন মোট ১ লক্ষ ছাত্রছাত্রীর জন্য মিড-ডে মিল সরবরাহ করবে। গত আগস্ট মাসেই কলকাতা পৌরসভার অন্তর্গত স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের জন্য এই খাবার সরবরাহ শুরু হয়। তবে অন্যান্য জেলায় ইসকনের দায়িত্বে থাকা সংস্থা সেই চুক্তি সম্প্রতি প্রত্যাহার করেছে। কিন্তু অন্নামৃত ফাউন্ডেশনকেই আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৭) নন্দীগ্রাম থেকে নাম প্রত্যাহার সঞ্চিতা দে প্রধানের

নিজের প্রতীক এবং দলের নাম হাতছাড়া হওয়ার পর এবার প্রার্থীও হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রাম থেকে সঞ্চিতা দে প্রধানকে প্রার্থী করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু আচমকা তিনি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ সকালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে সঞ্চিতা দে প্রধান সাক্ষাৎ করেন। সেখান থেকেই ইঙ্গিত মিলেছিল। কিন্তু কী কারণে তিনি নিজের প্রার্থীপদ প্রত্যাহার করলেন তা এখনও পর্যন্ত সামনে আসেনি। যদিও মমতা এবার কংগ্রেসকে সমর্থন করবেন বলেই জানিয়েছেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৬) মমতার প্রতীক ফুটবলার, ঋতব্রত শিবিরের খাম

অবশেষে নির্বাচন কমিশনের তরফ থেকে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের প্রতীক ও নাম ঠিক করা হল। এবার কালীঘাট তৃণমূল পেল ফুটবলার প্রতীক। অন্যদিকে ঋতব্রত তৃণমূলের প্রতীক হবে খাম। আর ওই শিবিরের নাম হবে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। মমতা শিবিরের নতুন নাম হয়েছে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। গতকাল রাতেই ইমেইল মারফত কমিশনকে মমতা এবং ঋতব্রত শিবির এই নাম এবং প্রতীক পাঠিয়েছিল। তবে আজ তা চূড়ান্ত করা হয়েছে। যদিও গতকালই তৃণমূলের প্রতীক ফ্রিজ করে দেওয়া হয়। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৫) মাদ্রাসার সামনে দুর্গাপুজোর গেট করায় হাসনাবাদে বিক্ষোভ

মাদ্রাসার সামনে দুর্গাপুজোর গেট বানানোকে কেন্দ্র করে এবার চাঞ্চল্যকর কাণ্ড। মুসলিম সম্প্রদায়ের লোকজন আন্দোলনে নামল হাসনাবাদে। এমনকি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ প্রশাসন, যাতে কোনও ধর্মীয় বা সামাজিক সম্প্রীতি নষ্ট না হয় এবং কোনও ধরনের আইন শৃঙ্খলাজনিত সমস্যা না ঘটে, তার জন্যই স্থানীয়দের উপর রাখা হচ্ছে নজর। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার অন্তর্গত মাখালগাছা মাদ্রাসা চত্বরে বুধবার দুর্গাপুজোর গেট তৈরি করাকে কেন্দ্র করে তৈরি হয় এই ধন্ধুমার পরিস্থিতি। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৪) হরিয়ানায় ৬ মাসের শিশুর উপর ভয়ঙ্কর আক্রমণ পিটবুলের

ভয়ংকর ঘটনা হরিয়ানায়। একটি পোষ্য পিটবুল কুকুরের আক্রমণে ছয় মাসের দুধের শিশু রক্তাক্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ভিডিওতে দেখা যায়, শিশুটি এক মহিলার কোলে থাকলেও কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং টানতে টানতে নিয়ে যায় বাচ্চাটিকে। ঘটনাটি হরিয়ানার সোনিপতের। বিশেষ করে ওই শিশুটির উপরেই আঘাত হানে কুকুরটি। এমনকি মহিলাটি শিশুকে বাঁচানোর চেষ্টা করলেও কুকুরটি তাকে কামড়ে ধরলে দু’জনে মাটিতে পড়ে যায়। তবে এ নিয়ে কুকুরের মালিকের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৩) আশা কর্মীদের অন্নপূর্ণা যোজনা নিয়ে বর ঘোষণা মুখ্যমন্ত্রীর

গতকাল অন্নপূর্ণা দিবস উপলক্ষে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার সময় বলা হয়, যাদের আয় ১০ হাজার টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। রাজ্যের আশা কর্মীদের বেতন প্রথমে ৫০০০ টাকা বাড়ালেও এই প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছিল তাদের, যা নিয়ে তারা আন্দোলন করেন। তবে গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আইসিডিএস এবং আশা কর্মীদের বেতন আমরা আগস্ট মাস থেকে ৫০০০ টাকা করে বাড়িয়েছি। আমরা প্রাণীমিত্রাদেরও বেতন ২০০০ টাকা করে বাড়িয়েছি। তবে তারা যেহেতু ১০ হাজার টাকার কম বেতন পান, তাই তারা অন্নপূর্ণা যোজনায় অন্তর্ভুক্ত হচ্ছেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

২) পুরুলিয়ায় পুলিশের জালে আটক ৪ বাংলাদেশি

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে পুরুলিয়া জেলা থেকে চারজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হল বলে খবর। চারজনকেই একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুর নাগাদ সালকা হাসপাতাল রোডের কাছে একজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তি শাড়ি পরেছিলেন। এমনকি পুলিশ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, যে তিনি বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংসাহ থানার অন্তর্গত হাবাসপুর গ্রামের বাসিন্দা। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

১) গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে ফের রাজ্য-রাজনীতিতে উত্তপ্ত পরিস্থিতি। একদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সঞ্চিতা দে প্রধান নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যদিকে মমতা নিজে কংগ্রেসকে সমর্থন করবেন বলে জানালেও সেই কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, একটি পুরনো খুনের মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল বলেও খবর। ফলে আপাতত কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন