ভোটে বাইক নিষিদ্ধ, মোদীর বিরুদ্ধে নালিশ…! আজকের সেরা ১০ খবর (২১ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ এপ্রিল, মঙ্গলবার। ভোটে বাইক নিষিদ্ধ, মোদীর বিরুদ্ধে নালিশ, গ্যাস ডেলিভারির নিয়ম বদল, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে ভারতের UPI

বিশ্বজুড়ে ভারতীয় ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জয়জয়কার। এবার জাপান, ফ্রান্স, শ্রীলঙ্কার পর দক্ষিণ কোরিয়াতেও চালু হচ্ছে ভারতের ইউপিআই। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ভারত সফর চলাকালীন দুই দেশের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভারতীয় পর্যটক, পড়ুয়া, চাকরিজীবীরা অনায়াসেই ইউপিআই এর মাধ্যমে লেনদেন করতে পারবে। সোমবার হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারে দেশটির রাষ্ট্রপতি নিজেই এ কথা জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) মোদীর বিরুদ্ধে কমিশনে নালিশ ৭০০ শিক্ষাবিদ, সমাজকর্মীর

নারী সংরক্ষণ বিল নিয়ে ১৮ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন প্রাক্তন আমলা, শিক্ষাবিদ ও সমাজকর্মী সহ মোট ৭০০ র বেশি নাগরিক। তাদের অভিযোগ, নির্বাচনের আগে দূরদর্শন এবং আকাশবাণীর মতো সরকারি মাধ্যম ব্যবহার করে বিরোধীদের আক্রমণ করছেন নরেন্দ্র মোদী। এই চিঠিতে নজিব সিং, যোগেন্দ্র যাদব ও জয়তি ঘোষের মতো বিশিষ্ট মানুষরা স্বাক্ষর করেছেন বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) পাইপে করে তেল যাবে শ্রীলঙ্কায়, বড় প্ল্যান ভারতের

শ্রীলঙ্কার জ্বালানি বাজারে চিনের আধিপত্য রুখার জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী যৌথ পরিকল্পনা করছে। চিনের নিজস্ব শোধনাগার এবং খুজরো তেলের ব্যবসার পাল্টা হিসেবে ভারত থেকে শ্রীলংকার ত্রিনকোমালি পর্যন্ত সরাসরি তেলের পাইপ লাইন স্থাপনের কথা চলছে বলে খবর। সংযুক্ত আরব আমিরশাহীর অর্থায়ন এবং প্রযুক্তিতে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপ রাষ্ট্রটিতে চিনের লাল চোখ উপেক্ষা করে ভারত প্রধান এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ হয়ে উঠবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভোটের মধ্যে বাইক চালানোয় নিষেধাজ্ঞা

২০২৬ এর বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য বাইক বাহিনী রুখতে বিরাট পদক্ষেপ নিয়েছেন নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা থেকেই কার্যকর হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট চলাকালীন এবং তার আগে সন্ধ্যা ছয়টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন ছাড়া বাইক চালানো নিষিদ্ধ। এছাড়াও দিনে অর্থাৎ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাইক চালালেও পিছনের আসনে কেউ বসতে পারবে না। আর বাইক র‍্যালির মিছিল বন্ধ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) তৃণমূলের নাম করে র‍্যালিতে নিয়ে গিয়ে চরম হেনস্থা অভিনেত্রী অমৃতা দেবনাথের

প্রথম দফার নির্বাচনের আগে মুর্শিদাবাদে রাজনৈতিক হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা দেবনাথ। তাঁর অভিযোগ, তৃণমূলের নাম করে মিথ্যা বলে তাঁকে একটি র‍্যালিতে ডাকা হয়েছিল। তবে সেখানে পৌঁছে তিনি একটি অন্য দলের পদযাত্রা দেখতে পান। প্রতিবাদ করার কারণে তাঁকে, তাঁর বাবা এবং দেহরক্ষীকে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে রাখা হয় এবং অনিচ্ছা সত্ত্বেও মিছিলে অংশ নিতে বাধ্য করা হয়েছে। উত্তেজনারা আবহে অভিনেত্রীর এই ভিডিও বার্তা রাজ্য রাজনীতিতে আবারও নতুন করে বিতর্ক দানা বাঁধিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) জোরে কথা বা গান চালালে ৫০০ টাকা ফাইন, নয়া নিয়ম মেট্রোর

চেন্নাই মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের স্বাচ্ছন্দ বজায় রাখার জন্য বিরাট নিয়ম চালু করছে। এখন থেকে মেট্রোর ভেতরে বা চত্বরে জোরে চিৎকার করা স্পিকার মোডেভিডিও দেখা বা হেডফোন ছাড়া গান শোনা নিষিদ্ধ। এমনকি মেট্রোর ৫৯ ধারা অনুযায়ী সহযাত্রীদের বিরক্ত করা দণ্ডনীয় অপরাধ। যার জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আর নিয়ম অমান্য করলে কর্মকর্তাদের যাত্রীদের মেট্র চক্র থেকে বের করে দেওয়ার ক্ষমতা দেওয়া রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) অধ্যাপকদের ভোটের কাজ নিয়ে কড়া বার্তা হাইকোর্টের

২৬ এর বিধানসভা নির্বাচনে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা নিয়ে বিরাট রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ খালিজ করে বিচারপতি সম্পা সরকার জানিয়েছেন যে, অধ্যাপকদের ভোটের কাজে অংশ নিতেই হবে। আদালতের পর্যবেক্ষণ, দেশের সেবা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং পদমর্যাদার দোহাই দিয়ে নির্বাচনের কাজে বাধা দেওয়া কোনও রকম আইনের আওতায় পড়ে না। সেক্টর অফিসারের কাজ ও প্রিসাইডিং অফিসারের দায়িত্ব যে ভিন্ন, তাও জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) চেন্নাই–ডানকুনির মধ্যে স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা

ভ্যাঁপসা গরম এবং বিধানসভা নির্বাচনের ভিড় সামাল দিতে চেন্নাই ও ডানকুনির মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। আগামী ২৫ এপ্রিল চেন্নাই থেকে এবং ২৭ এপ্রিল ডানকুনি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে। খড়গপুর, ভুবনেশ্বর বিজয়ওড়ার মতো গুরুত্বপূর্ণ ষ্টেশনের উপর দিয়েই এই ট্রেনটি চলবে। ট্রেনটি ২২ কোচের হবে এবং সাধারণ স্লিপার ক্লাসে পর্যাপ্ত পরিমাণে সুবিধা থাকছে বলেই পূর্ব রেল জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রসগোল্লা খেয়েই প্যারালাইসড বছর ৩৫-র ব্যক্তি

হায়দ্রাবাদে রসগোল্লা খাওয়ার পর এক ব্যক্তির প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অ্যাপোলো হাসপাতালের নিউরোলিস্ট ডক্টর সুধীর কুমারের মতে, এটি কোনও ফুড পয়জনিং নয়, বরং বিরল রোগ, যার নাম হাইপোকারেমিক পিরিয়ডিক প্যারালাইসিস। অতিরিক্ত কার্বোহাইড্রেট বা চিনি খাওয়ার ফলে ইনসুলিন বেড়ে রক্ত থেকে পটাশিয়াম হঠাৎ করে কোষে চলে যায়। যার ফলে পেশী অসার হয়ে শরীর প্যারালাইসড হয়ে পড়ে। চিকিৎসক জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা থাকলেও এর ঝুঁকি বাড়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বদলে গেল গ্যাস ডেলিভারির নিয়ম

এলপিজি সিলিন্ডার ডেলিভারিতে স্বচ্ছতা আনার জন্য গ্যাস কোম্পানিগুলো ডেলিভারি অথেন্টিকেশন কোড ব্যবস্থা চালু করল। এখন থেকে সিলিন্ডার বুক করার পর গ্রাহকের মোবাইলে একটি ইউনিক কোড আসবে, যা ডেলিভারি কর্মীকে দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। এই কোড ছাড়া সিলিন্ডার পাওয়া যাবে না। মূলত কালোবাজারি রুখার জন্য এবং সঠিক গ্রাহকদের হাতে গ্যাস পৌঁছে দেওয়ার জন্য এই ওটিপি ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা। কোড না পেলে ডেলিভারি কর্মীদের মাধ্যমে পুনরায় তা জেনারেট করার সুযোগ থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন