নম্বর কমল পরশুরাম, পরিণীতার! এ সপ্তাহের টিআরপি তালিকার শীর্ষে কে? দেখুন …

Published:

TRP List
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান। শুক্রবার দুপুরে সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। অবশ্য একদিন দেরিতেই এসেছে। এমনিতে প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসে। তবে আজ শুক্রবার এল। যাইহোক, এবারের তালিকায় তো এক কথায় চমকের পর চমক অপেক্ষা করছে মেগা ধারাবাহিক প্রেমীদের জন্য। কেউ হয়তো ভাবতেও পারবেন না কোন সিরিয়াল এবারে কেমন ফল করতে পারে। চলুন তাহলে আর অপেক্ষা না করিয়ে ঝটপট জেনে নেওয়া যাক ‘রেজাল্ট’ কী হল সে সম্পর্কে।

চলতি সপ্তাহে TRP টপার কে?

আর কিছু হোক বা না হোক, প্রতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল, কোন মেগা এগিয়ে গেল বা পিছিয়ে গেল তা জানার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন মানুষ। বিশেষ করে সিরিয়ালপ্রেমীদের জন্য অপেক্ষা শেষই হতে চায় না। বর্তমান সময়ে মানুষ বাংলা সিরিয়াল ছাড়া একপ্রকার অচল। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন ধারাবাহিক আনচে চ্যানেলগুলি। কিছু বন্ধ হচ্ছে তো আবার কিছু পুরনো সিরিয়াল এখনও দাপিয়ে বেড়াচ্ছে চ্যানেলগুলিতে। এসবের মধ্যে আপনিও কি জানতে আগ্রহী যে কোন ধারাবাহিক বেঙ্গল টপ করল? তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে নম্বর কমলেও টিআরপি টপার বা বেঙ্গল টপারের শিরোপা উঠল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ মেগার মাথায়।

আরও পড়ুনঃ আরও সহজ হবে তৎকাল টিকিট পাওয়া, নতুন প্রযুক্তি আনল রেল

জানা গিয়েছে, চলতি সপ্তাহে এই মেগা ৬.৯ রেটিংস পেয়ে প্রথম হয়েছে। অপরদিকে এই সপ্তাহে ভালো ফল করেছে জি বাংলার অন্যতম সুপারহিট সিরিয়াল ‘পরিণীতা।’ ৬.৮ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে মেগাটি। যদিও এই সপ্তাহে বেশ কম রেটিংস নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’-কে। ৬.৫ পেয়ে তৃতীয় হয়েছে স্বস্তিকা দত্ত অভিনীত মেগাটি।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

  • বেঙ্গল টপার- পরশুরাম 6.9
  • দ্বিতীয়- পরিণীতা 6.8
  • তৃতীয়- বিদ্যা ব্যানার্জি 6.5
  • চতুর্থ- রাঙামতি, তারে ধরি ধরি মনে করি 6.3
  • পঞ্চম- ও মোর দরদিয়া 6.2
  • ষষ্ঠ- জোয়ার ভাঁটা, বেশ করেছি প্রেম করেছি, আমাদের দাদামণি 5.7
  • সপ্তম- চিরদিনই তুমি যে আমার 5.6
  • অষ্টম- চিরসখা 5.4
  • নবম- লক্ষ্মী ঝাঁপি 5.2
  • দশম- তুই আমার হিরো 4.9
গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now