প্রীতি পোদ্দার, কলকাতা: বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে অন্যতম হল আধার কার্ড। জন্ম থেকে মৃত্যু- এখন সব জায়গাতেই প্রয়োজন আধার কার্ডের, তাই এটি নির্ভুল রাখা ভীষণ জরুরি। কারণ এই পরিচয়পত্র ছাড়া কোনও অফিসিয়াল কাজই করা হয় না। তাই আধার কার্ড সবসময় আপডেট রাখা জরুরি, কারণ সেখানে ভুল থাকলে একাধিক কাজ আটকে পরে। কিন্তু তাই বলে আধার আপডেট না হলে কি SBI YONO অ্যাপটি (SBI YONO App)বন্ধ হয়ে যাবে? চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিভ্রান্তি দূর করতে বড় পদক্ষেপ PIB-র
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য বেশ ঘোরপাক খাচ্ছে সকলের মোবাইল স্ক্রিনে। আর সেখানে বলা হচ্ছে আধার আপডেট না করা হলে নাকি SBI এর নিজস্ব YONO অ্যাপটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আর এই তথ্য ছড়িয়ে পড়তেই রীতিমত দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। তবে চিন্তার কিছু নেই, কারণ PIB এই ধরনের বার্তাগুলিকে রটনা এবং ভুয়ো বলে ঘোষণা করেছে। আসলে এটি সাইবার অপরাধীদের দ্বারা প্রতারণার একটি নতুন পদ্ধতি। আধার আপডেটের এই বার্তার মাধ্যমে প্রতারকরা গ্রাহকদের ফোনে APK ফাইল ডাউনলোড করতে বলে। আর সেটি যদি বিশ্বাস করে কোনো গ্রাহক ডাউনলোড করে তাহলে সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে প্রতারক, এবং মুহূর্তের মধ্যেই অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। তাই সকলকে এই তথ্য নিয়ে চিন্তিত হতে মানা করা হয়েছে।
Is it true that your SBI YONO app will be blocked if you don’t update your Aadhaar❓
A message circulating on social media in the name of SBI claims that users must download and install an APK file to update their Aadhaar. It further claims that if Aadhaar is not updated, the… pic.twitter.com/wHf0KxCkk0
— PIB Fact Check (@PIBFactCheck) January 6, 2026
KYC আপডেট করা জরুরি
আধার কর্তৃপক্ষ বা UIDAI এর তরফে আগেই বলা হয়েছিল যে, ১০ বছর পর পর আধার তথ্য আপডেট করা বাধ্যতামূলক। কিন্তু কখনোই বলা হয়নি যে আধার আপডেট না করলে YONO অ্যাপ বন্ধ হবে, তাই গ্রাহকদের এই ব্যাপারে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়েছে। অন্যদিকে KYC নিয়েও বড় আপডেট দেওয়া হয়েছে। যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে KYC আপডেট করা না হয়ে থাকে, তাহলে ব্যাংকিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ হতে পারে। সেক্ষেত্রে সরাসরি শাখায় যোগাযোগ করা উচিত বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাত হতেই বদলে যায় রেলের এই নিয়মগুলো! ট্রেনে ওঠার আগে জানুন, নাহলেই বিপদ
প্রসঙ্গত, আধার কার্ড আপডেটের জন্য পরিষেবা কেন্দ্রে যাওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন বাড়িতে বসেই সেই কাজ করা যায় মাত্র এক ক্লিকেই। নাম, ঠিকানা পরিবর্তন করার পাশাপাশি আধার-প্যান লিঙ্ক এসব কিছুই করা যাবে অনলাইনের মাধ্যমে। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করবেন না। কারণ ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল বিবরণ গুলো চুরি হয়ে গেলে ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে গ্রাহকদের












