LPG সঙ্কটের মাঝে যাত্রীদের খাবারের জন্য রেলের ক্যান্টিনকে বড় নির্দেশ IRCTC-র

Published:

Indian Railways IRCTC strict instruction to use inductions

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে দাম বেড়েছে রান্নার গ্যাসের। দেশের বিভিন্ন প্রান্তে কার্যত দেখা দিয়েছে LPG র সংকট! ঠিক সেই আবহে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতীয় রেলের (Indian Railways) নিজস্ব সংস্থা IRCTC। জানা যাচ্ছে, সম্ভাব্য LPG সরবরাহ সংকটের আশঙ্কায় এবার স্টেশন ভিত্তিক ক্যাটারিং পরিষেবায় বিরাট বদল আনছে IRCTC। রেল সূত্রে যা খবর, স্টেশনগুলিতে থাকা স্থায়ী ক্যাটারিং ইউনিট গুলিকে বিকল্প রান্নার পদ্ধতি হিসেবে মাইক্রোওয়েভ ও ইন্ডাকশন ব্যবহার করে খাবার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

তাহলে কি ট্রেনের প্যান্ট্রি কারেও চালু হবে এই নিয়ম?

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় রেলের সহায়ক সংস্থা IRCTC বিভিন্ন ক্যাটারিং ইউনিট গুলিকে রান্নার যে পদ্ধতি অবলম্বনের নির্দেশ দিয়েছে তা কিন্তু শুধুমাত্র স্টেশনের ক্যাটারিং ইউনিটগুলির জন্যেই প্রযোজ্য। অর্থাৎ ট্রেনে চলমান প্যান্ট্রি কারে অথবা অন বোর্ড ক্যাটারিং পরিষেবার ক্ষেত্রে এই নির্দেশ লাগু হবে না। কর্তৃপক্ষের তরফে খুব পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, LPG র সম্ভাব্য সংকটকে মাথায় রেখে আগামীতে যাত্রীদের খাবার সরবরাহের ক্ষেত্রে কোনও ব্যাঘাত না ঘটে সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হল।

ওই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় রেলের অধীনস্থ যেসব স্টেশন গুলিতে খাবার তৈরি বা রান্নার পদ্ধতি সম্পূর্ণভাবে LPG বা রান্নার গ্যাসের উপর নির্ভরশীল সেইসব ক্যাটারিং ইউনিটগুলিকে এবার থেকে মাইক্রোওয়েভ বা ইন্ডাকশনের মাধ্যমে খাবার প্রস্তুত করার উপর জোর দিতে হবে। ইনডাকশন চুলার মতো যন্ত্রগুলিতে রান্না করলে গ্যাসের উপর নির্ভরতা অনেকটাই কমবে। তাতে আগামী দিনে সমস্যায় পড়তে হবে না ক্যাটারিং ইউনিটগুলিকে। সেক্ষেত্রে পরবর্তীতে জরুরি পরিস্থিতিতে খাবার সরবরাহের কাজটাও অনেকটাই সহজ হবে।

 

আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশ

ভারতীয় রেলের সাথে যুক্ত বিভিন্ন ক্যাটারিং ইউনিট বা ক্যাটারারদের IRCTC কর্তৃপক্ষ স্পষ্ট নির্দেশ দিয়েছে, এবার থেকে বেশি করে রেডি টু ইট বা রেডিমেড খাবার মজুত রাখতে হবে। একই সাথে প্যাকেটজাত বিভিন্ন খাবার যেমন স্যান্ডউচ, স্ন্যাকসের মতো খাবার গুলি যা দ্রুত সরবরাহ করা যায় এমন খাবার বেশি করে স্টকে রাখতে হবে।

অবশ্যই পড়ুন: “দেশ বিশ্বকাপ জিতেছে, উনি রাজনীতি করছেন” কীর্তি আজাদকে পাল্টা হরভজনের

প্রসঙ্গত, রেলের তরফে একেবারে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামীতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে অবিলম্বে ইনডাকশন বা মাইক্রোওয়েভের মাধ্যমে খাবার প্রস্তুত করে তা রেলের যাত্রীদের সরবরাহ করতে হবে। LPG সংকট দেখা দিলে যাতে যাত্রীদের খাবার পরিবেশনে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতেই বদ্ধপরিকর রেল।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button