ATM থেকে নোট না বেরোলেও কাটা হয় অ্যাকাউন্টের টাকা, ডবল ক্ষতিপূরণ পেলেন গ্রাহক

Published:

ATM Cash Withdrawal

সৌভিক মুখার্জী, কলকাতা: এটিএম থেকে তো আমরা নিত্য প্রয়োজনে টাকা তুলে থাকি (ATM Cash Withdrawal)। তবে কখনো কি এমন ভেবেছেন, যদি মেশিন থেকে টাকা বের না হয় তাহলে কী করবেন? টাকা আটকে গেলে ব্যাঙ্ক কি টাকা কেটে নেবে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে নাগপুরের (Nagpur) এক ব্যক্তির সঙ্গে। অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম থেকে তিনি টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু সেই মেশিন থেকে কোনওরকম টাকা বার হয়নি। অথচ তিনি তাঁর ফোনে টাকা কেটে নেওয়ার মেসেজ পান। তবে দীর্ঘ আইনি জটিলতার মাধ্যমে তিনি সেই টাকার দ্বিগুণ ক্ষতিপূরণ পেয়েছেন। জানুন ঘটনাটি।

৫০০০ টাকার জন্যই দীর্ঘ আট বছরের অপেক্ষা

এক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। ২০১৮ সালের আগস্ট মাসে ওই অভিযোগকারী অ্যাক্সিস ব্যাঙ্কের একটি এটিএম থেকে নগদ টাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় তিনি ৫০০০ টাকা তোলার চেষ্টা করছিলেন। কিন্তু লেনদেন সম্পন্ন হলেও মেশিন থেকে কোনও নোট বের হয়নি। কিন্তু তা সত্ত্বেও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই ৫০০০ টাকা কেটে নেওয়া হয়। এরপর অভিযোগকারী সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। যদিও ব্যাঙ্ক সেই অভিযোগ গুরুত্ব দিয়ে নেয়নি। এমনকি ব্যাঙ্কিং ন্যায়পালের সহায়তা নিলেও সেখানেও কোনও রকম সুরহা পাননি ওই গ্রাহক।

এদিকে হতাশার মুখোমুখি হওয়ার পর ওই ব্যক্তি নাগপুর জেলা গ্রাহক বিরোধী নিষ্পত্তি কমিশনের দ্বারস্থ হন। সেখানকার কমিশনের চেয়ারম্যান সতীশ সাপ্রে এবং সদস্য মিলিন্দ কেদারের সমন্বয় বেঞ্চে ওই মামলাটি শুনানি হয়। তবে কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো সত্বেও ব্যাঙ্কের কোনও প্রতিনিধি সেখানে হাজিরা দেননি এবং কমিশনকে একতরফাভাবেই ওই মামলাটিকে পরিচালনা করতে হয়। কমিশন স্পষ্ট বলে যে, এখানে গ্রাহককে বারবার উপেক্ষা করা হচ্ছে, এবং ব্যাঙ্ক কোনও রকম ব্যবস্থা নিচ্ছে না। সবথেকে বড় ব্যাপার, ঘটনার দিন এটিএম-এ কোনও রকম সিসিটিভি রেকর্ডিংও হয়নি।

আরও পড়ুন: LPG সঙ্কটের মাঝে PNG কানেকশনে ৫০০ টাকা ছাড়ের ঘোষণা, কারা পাবেন জানুন

তবে ব্যাঙ্কের তরফ থেকে কোনও রকম সহায়তা না পাওয়ার পর কমিশন স্পষ্ট জানায় যে, যখন কোনও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় এবং মেশিন থেকে টাকা বের হয় না, তখন অবিলম্বে সেই বিষয়টিকে তদন্ত করা উচিত এবং গ্রাহককে ওই টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া উচিত। সেই সূত্রেই কমিশন ওই অ্যাক্সিস ব্যাঙ্ককে অভিযোগকারীর বকেয়া ৫০০০ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি দীর্ঘ আট বছর ধরে শারীরিক আর মানসিক হয়রানির জন্য আরও অতিরিক্ত ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক কথায়, দীর্ঘ আইনি জটিলতার মাধ্যমে গ্রাহক তাঁর নিজের ক্ষতিপূরণ হাতে পেলেন। তাই আপনার সঙ্গেও যদি কোনও সময় এমন ঘটে থাকে, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।

আরওATMsAxis Bank
🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button