৪০ কিমি বেগে হাওয়া সঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ একই জায়গাতে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যার ফলে বাংলায় আপাতত ঝড় বৃষ্টির জন্য পরিস্থিতি একদম অনুকূল হয়ে রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস (Weather Today) জানিয়েছে, একের পর এক সিস্টেমের কারণে নতুন মাসের শুরু অবধি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বাংলায়। আজ রবিবার ছুটির দিনেও জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।  তাহলে চলুন বিশদে জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এদিন কমবেশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

আইএমডি কলকাতা জানিয়েছে, দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় যে উপরের যে ঘূর্ণাবর্তটি ছিল, তা বর্তমানে উত্তরবঙ্গ ও আশেপাশের অঞ্চলে অবস্থান করছে। এছাড়া আরও একটি সিস্টেম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওডিশা, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও কর্ণাটক হয়ে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে হাওয়ার পূর্বাভাস রয়েছে। যদিও ৩১ মার্চ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। জেলায় জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: আর মিস হবে না স্টেশন! দূরপাল্লার ট্রেন নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আগামীকাল অর্থাৎ সোমবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

google button