সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার ভারত সরকারের টেলিযোগ বিভাগের অধীনে শীর্ষস্থানীয় সরকারি সংস্থা অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এর অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি (BSNL Recruitment 2026) জারি করা হয়েছে, যেখানে টেলিকম অপারেটর পদে নিয়োগ করা হচ্ছ। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে। আর এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। কিন্তু কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন ইত্যাদি তথ্য জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
BSNL এর অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি
BSNL এর তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। তবে এর মধ্যে টেলিকম অপারেশন বিভাগে ৯৫টি এবং ফাইন্যান্স বিভাগে ২৫টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
টেলিকম অপারেশন বিভাগে আবেদন করার জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে ফাইন্যান্স বিভাগে আবেদন করার জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ইত্যাদি পদে ডিগ্রি থাকতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ২১ থেকে ৩০ বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এই পদে চাকরি পেলে শুরুতেই ২৪,৯০০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি অন্তিম বেতন পৌঁছবে ৫০,৫০০ টাকা পর্যন্ত। তাই প্রার্থীদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক সিবিটি পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
আরও পড়ুন: উত্তর ফাল্গুনী নক্ষত্রে বিপদ কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ৩১ মার্চ
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে সাবমিট করুন।
- তবে সাবমিট করার আগে আবেদন ফি প্রদান করতে হবে। যেমনটা জানানো হয়েছে, এখানে সাধারণ, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের ২৫০০ টাকা এবং অন্যান্য প্রার্থীদের ১২৫০ টাকা করে ফি লাগবে।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৫ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
BSNL Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।












