সৌভিক মুখার্জী, কলকাতা: বাইক প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাজারে আসলো এবার Triumph মোটরসাইকেলের নতুন চমক Tracker 400 (Triumph Tracker 400)। স্টাইলিস লুক এবং প্রিমিয়াম পারফরমেন্সের মিশ্রণে তৈরি এই বাইকটি রয়েল এনফিল্ডের আধিপত্যে যে চ্যালেঞ্জ ছুড়ে দেবে তা বলার জো নেই। মাত্র 2.46 লক্ষ টাকাতেই লঞ্চ হয়েছে এই বাইক। আর এটি একদিকে যেমন মডার্ন ক্লাসিক, অন্যদিকে আবার তেমনি স্পোর্টি।
350 সিসি ইঞ্জিনের ম্যাজিক
প্রসঙ্গত, নামে 400 হলেও Triumph এই মডেলে ব্যবহার করেছে তাদের একদম নতুন 350 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। আর এটি 8,750 RPM-এ 40 PS পাওয়ার উৎপন্ন করতে পারে। এমনকি গিয়ার শিফটিং সহজ করার জন্য এতে দেওয়া হয়েছে টর্ক অ্যাসিস্ট ক্লাচ। আর শহরে ট্রাফিকের কথা মাথায় রেখে ইঞ্জিন এবং ফুটপেগের পজিশনও সেট করা হয়েছে।
এদিকে Tracker 400 এর নকশা করা হয়েছে জনপ্রিয় ফ্ল্যাট ট্র্যাক রেসার থেকে। এতে রয়েছে বক্সি ফুয়েল ট্যাঙ্ক, ছোট ফ্লাইস্ক্রিন, চওড়া হ্যান্ডেলবার আর পাশে একটি বিশেষ নম্বর বোর্ড। পাশাপাশি গ্রাহকরা রেসিং ইয়েলো, ফ্যান্টম ব্ল্যাক এবং অ্যালুমিনিয়াম সিলভার গ্লস এই তিনটি রংয়ের মধ্যে যে কোনও একটি রঙে বাইকটি বেছে নিতে পারবে।
আধুনিক ফিচার্স এবং হার্ডওয়্যার
নিরাপত্তা ও প্রযুক্তির দিক থেকে কোনও রকম আপস করেনি ব্রিটিশ এই কোম্পানি। এই বাইকটিতে দেওয়া হয়েছে সেফটি ফিচার্স হিসেবে সুইচেবল ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল-চ্যানেল ABS এবং অ্যানালগ-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল। এমনকি আরামের জন্য এর সিটের উচ্চতা মাত্র 805 মিলিমিটার রাখা হয়েছে, যা ভারতীয় রাইডারদের জন্য একেবারে সেরা। এছাড়াও বাইকের ওয়্যারিংগুলোকে অত্যাধুনিকভাবে ফ্রেমের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে, যা একে প্রিমিয়াম লুক দিচ্ছে।
আরও পড়ুন: ‘বছরে ৩০০ প্লুটোনিয়াম বোমা তৈরি করবে’, ভারতের পরমাণু খাতের সাফল্যে চিন্তায় পাকিস্তান!
এদিকে বাইক সামনের চাকায় রয়েছে 43 মিলিমিটার আপসাইড-ডাউন ফর্ক সাসপেনশন এবং পিছনে গ্যাস-চার্জড মোনোশক সাসপেনশন, যা খারাপ রাস্তায় একেবারে দারুণ পারফরমেন্স দেবে। পাশাপাশি দুই চাকাতেই ডিস্ক ব্রেকের পাশাপাশি MRF REVZ FD1 টায়ার রয়েছে, যা রাস্তায় ভালো গ্রিপ নিশ্চিত করে। তাই যদি কম বাজেটে বেশি সিসির বাইক কিনতে চান, তাহলে এটিই হতে পারে আপনার জন্য একেবারে সেরার সেরা বিকল্প।












