সৌভিক মুখার্জী, কলকাতা: পকেটে বিরাট ধাক্কা দিল রিলায়েন্স জিও (Reliance Jio)। হ্যাঁ, জিও তাদের সবথেকে সস্তার দৈনিক 1GB ডেটার রিচার্জ প্ল্যানটি (Jio Recharge Plan) স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। আগে 209 টাকায় 22 দিনের বৈধতার সঙ্গে প্রতিদিন 1GB করে ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা পেতে গ্রাহকরা। তবে এখন সেই সুবিধা পেতে গেলে আবারও বেশি টাকা গুনতে হবে।
বন্ধ হয়ে গেল 209 টাকার প্ল্যান
জিওর 209 টাকার রিচার্জ প্ল্যানটি মূলত সেই সমস্ত গ্রাহকদের কাছে খুব জনপ্রিয় ছিল, যাদের ইন্টারনেটের দরকার খুব কম ছিল এবং কথা বলার প্রয়োজন বেশি পড়ত। আর এখন এই প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সমস্ত গ্রাহকদের কাছে খুব কম বিকল্পই রয়েছে। বিশেষ করে বাজেট ব্যবহারকারীদের লক্ষ্য করে কোম্পানি এরকম সিদ্ধান্ত নিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
এখন তাহলে সস্তার বিকল্প কোনটি?
209 টাকার প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাহকদের কাছে এখন একমাত্র বিকল্প রিচার্জ হল 239 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB করে ডেটা পাচ্ছে, যার বৈধতা মাত্র 22 দিন। আর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে এসএমএস এর সুবিধা পাচ্ছে। তবে হ্যাঁ, ইন্টারনেটের প্রয়োজন না থাকলেও গ্রাহকদের এখন বাড়তি 30 টাকা করে খরচ করতে হচ্ছে এই প্ল্যান রিচার্জ করতে।
আরও পড়ুন: লিপুলেখ হয়ে কৈলাস-মানস সরোবর যাত্রায় বাধা নেপালের, কড়া প্রতিক্রিয়া জানাল ভারত!
তবে 209 টাকার কম খরচে যারা রিচার্জ করতে চান, তাদের জন্য দারুণ দুটি প্ল্যান রয়েছে। প্রথমত 199 টাকার একটা প্ল্যান। এতে প্রতিদিন 1.5GB করে ডেটা মিলবে। এর মেয়াদ মাত্র 18 দিন। আর দ্বিতীয়ত আরেকটা প্ল্যান রয়েছে। তা হল 198 টাকার প্ল্যান। এখানে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যাবে 14 দিনের জন্য। আবার অন্যদিকে আপনি যদি একটু বেশি বৈধতা চান, তাহলে 299 টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। কারণ, 28 দিনের বৈধতা মিলবে এই প্ল্যানে, এবং প্রতিদিন 1.5GB করে আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে।










