খরচ ৪৭৪ কোটি, শিয়ালদা লাইনে নতুন প্রকল্পের সূচনা! টেন্ডার ডাকল পূর্ব রেল

Published:

Ranaghat-Krishnanagar Third Line

সহেলি মিত্র, কলকাতাঃ বিশাল সুখবর রেল যাত্রীদের জন্য। এবার আগামী দিনে শিয়ালদা (Sealdah) থেকে কৃষ্ণনগর লাইনে রেল ব্যবস্থা আরও উন্নত হতে চলেছে। শুধু তাই নয়, বনগাঁ লাইনেও আসতে চলেছে বিরাট বদল যা যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে নতুন মাত্রা এনে দেবে। এই মর্মে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল, আর এই বিজ্ঞপ্তি দেখে খুশি হয়েছেন সকলে। শুরু হতে চলেছে একের পর এক লাইনের কাজ, যেগুলি কোনও না কোনও কারণে বন্ধ ছিল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

রিপোর্ট অনুযায়ী, শিয়ালদহ ডিভিশনের রানাঘাট কৃষ্ণনগর তৃতীয় লাইন (Ranaghat-Krishnanagar Third Line) রানাঘাট বনগাঁ দ্বিতীয় লাইনের টেন্ডার বের হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রাণাঘাট-কৃষ্ণ নগর তৃতীয় লাইনের কাজ সম্পর্কিত রাণাঘাট-কৃষ্ণনগর শাখার জন্য এস অ্যান্ড টি অপসারণ কাজ করা হবে। এই লাইনের জন্য বিডিং শুরু হবে আগামী ১৮ মে, ২০২৬। টেন্ডার বন্ধের তারিখ ও সময় হল যথাক্রমে ১ জুন, ২০২৬ দুপুর ৩টের সময়ে।

আরও পড়ুনঃ এবার থেকে আধার কার্ড তৈরিতে ব্যবহার করা যাবে এসব নথি! নিয়ম বদল UIDAI-র

অন্যদিকে বনগাঁ-রাণাঘাট শাখাতেও হবে কাজ। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদা ডিভিশনে বনগাঁ-রাণাঘাট ডবল লাইনের কাজ সম্পর্কিত বনগাঁ-রাণাঘাট শাখার জন্য বাধা অপসারণের কাজ হবে শীঘ্রই। এই লাইনেরজন্য বিডিং শুরু হচ্ছে ১৮ মে ২০২৬। এরইসঙ্গে টেন্ডার বন্ধের তারিখ ও সময়সীমা হল যথাক্রমে ১ জুন, ২০২৬ দুপুর ৩টের সময়ে।

খরচ কত?

সূত্রের খবর, রাণাঘাট-কৃষ্ণনগর তৃতীয় লাইন ২৬ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে প্রায় ৪৭৪.০৯ কোটি টাকা খরচ ধরা হয়েছে। এই পথে ট্রেনের চাপ (বর্তমানে ১১৩%-এর বেশি) কমাতে এই তৃতীয় লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়েছে। অন্যদিকে পাইপলাইনে আছে রাণাঘাট থেকে বনগাঁ শাখায় ডাবল লাইন তৈরি কাজ। এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে এই রুটে ট্রেনের গতি বাড়বে, সময় বাঁচবে এবং পণ্য পরিবহণও সহজতর হবে।