গরম থেকে স্বস্তি! শনি থেকেই দক্ষিণবঙ্গে শুরু ঝড়-বৃষ্টির তাণ্ডব, আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক দিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। এমনকি পশ্চিমের জেলাগুলিতে গরমের জন্য সতর্কতাও জারি করা হয়েছে। কয়েকটি জেলার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও তাতে অস্বস্তি কমেনি। এমতাবস্থায় আগামীকাল (Weather Tomorrow) থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূ্র্বাভাস দিল হাওয়া অফিস। উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাই আগামী ২ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, সকাল থেকেই মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই কালো মেঘের আনাগোনা দেখা যাবে জেলায় জেলায়। জানা গিয়েছে, আগামীকাল পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। এছাড়াও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়ায়। আগামী কয়েক দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কলকাতায় আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিস জানিয়েছে আগামীকাল, শনিবার, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া জারি থাকবে। জানা গিয়েছে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে তুমুল ঝড়। ফলে স্বাভাবিকভাবেই গরমের প্রভাব বেশ কমবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রেহাই চেয়েও লাভ হল না! সুজিত বসুর গ্রেফতারি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি এখনও বন্ধ হয়নি। তবে দার্জিলিং, কালিম্পং-সহ পাহাড়ি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে অনেকটাই কমেছে। তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। বিশেষ করে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।