বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার বিকেলে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। এরই মাঝে সন্ধ্যা গড়াতেই অভিষেককে সোনারপুর থেকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও সেই হাসপাতাল থেকে অভিষেককে সরিয়ে মিন্টো পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় বলেই খবর। আর তারপরই ডায়মন্ড হারবারে সংসদের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন কলকাতার প্রাক্তন মেয়য়র শোভন চট্টোপাধ্যায়।
স্ট্রেচারে করে হাসপাতালের ভেতরে ঢোকানোর পরপরই ICU-তে অভিষেক?
সোনারপুরে হামলার ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন, সেখানে নাকি সাংসদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। সে কারণে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যত্র নিয়ে যাবেন। সেই মতোই নাকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের এক বিসরকারি হাসপাতালে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন অভিষেককে নিয়ে মিন্টো পার্কের হাসপাতালটিতে গেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভনও। এরপর তিনি তৃণমূল নেতার শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন।
সূত্রের দাবি, অভিষেককে দ্বিতীয় হাসপাতালে নেওয়ার পরই মিন্টো পার্কের ওই হাসপাতালের বাইরে দাঁড়িয়েই শোভন চট্টোপাধ্যায় জানান, “ওর মাথায় সামান্য চোট আছে। শরীরের নানা নানান অংশে চোট রয়েছে। ও নিজেও বলছে গা বমি ভাব আছে। এখনই এ বিষয়ে সবটা বলা যাচ্ছে না। চিকিৎসা শুরু হলে পরবর্তীতে ডাক্তাররাই সবটা খুলে বলতে পারবেন।”
অবশ্যই পড়ুন: অভিষেককে রামধোলাই, মমতার বিরুদ্ধে FIR…! আজকের সেরা ১০ খবর (৩০ মে)
শনিবার রাতে নাকি মিন্টো পার্কের হাসপাতালটিতে ভর্তি করার পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নেই। এরপর হাসপাতালের বাইরে দাঁড়িয়ে তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ দাবি করেন, অভিষেককে ICU-তে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয় এদিন তৃণমূল নেতা এও জানান, অভিষেক যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে! এদিকে বেলভিউ বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে ভর্তিই নেননি।










