সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা, রুপোর দাম নিয়ে ফের সুসংবাদ। মধ্যবিত্তদের সুখবর দিয়ে অনেকটাই কমল হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। অন্যদিকে পাল্লা দিয়ে কমেছে রুপোর দাম। যুদ্ধবিরতির চুক্তি আরও ৬০ দিন বর্ধিত হওয়ার কারণে সোনা, রুপোর দামে আমূল পরিবর্তন, এমনটাই মত বিশেষজ্ঞদের। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৮,৪০০ টাকায় (-১৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,২০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,৩৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৩,২৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,১০০ টাকায় (-১৪০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,২২০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,৩৭০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৬,২৭০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৭,১৭০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৭,১৭০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৭,৩২০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৭,২২০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৬৩,৪৫০ টাকায় (-১০০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৯০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮০,০০০ টাকায়।
আরও পড়ুন: পূর্ণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের পাশে অরিজিৎ সিং, বললেন ‘ও কথা দিয়েছে একসঙ্গে …’
কলকাতায় অনেকটাই কমল সোনা, রুপোর দাম
উল্লেখ্য, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ টাকা। তবে আজ দাম কমেছে ১৩০০ টাকা এবং নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা, এবং আজ দাম কমেছে ১৪০০ টাকা। নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। এদিকে গতকাল রুপো বিক্রি হচ্ছিল প্রতি কেজি ২ লক্ষ ৬৪ হাজার ৪৫০ টাকায়। কিন্তু আজ ১০০০ টাকা দাম কমে নতুন রেট দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










