জাপানে গিয়ে অবৈধ মসজিদ বানিয়েছিল পাকিস্তানিরা, এবার ভাঙবে প্রশাসন

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লজ্জিত পাকিস্তান(Pakistan)! জাপানের (Japan) মাটিতে একের পর এক বেআইনি মসজিদ (Pakistani Mosque) গড়েছিলেন পাকিস্তানিরা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জাপানের কাওয়াগো সিটিতে অবস্থিত পাকিস্তানিদের হাতে তৈরি এক অবৈধ মসজিদ গত এপ্রিলেই উদ্বোধন করে এসেছিলেন জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ। এবার সেই অবৈধ মসজিদ ভেঙে ফেলতে চলেছে জাপান সরকার। জানা যাচ্ছে, জনরোষের মুখে পড়েই ভাঙা হবে পাকিস্তানিদের অবৈধ ধর্মীয় প্রার্থনা ক্ষেত্র।

অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই মসজিদ

সাম্প্রতিক বছরগুলিতে জাপানের বিভিন্ন শহরে একপ্রকার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছিল একের পর এক মসজিদ। যা নিয়ে আওয়াজ তুলেছেন জাপানিরা। জাপানের বিভিন্ন জায়গায় এই ধরনের অবৈধ মসজিদ নির্মাণ নিয়ে হয়েছে আন্দোলন। আর সেই জনরোষ এড়িয়ে থাকতে না পেরে শেষ পর্যন্ত জাপানের কাওয়াগো সিটিতে তৈরি অবৈধ মসজিদ ভেঙে ফেলা হবে।

জাপানের প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও রকম সরকারি অনুমতি বা প্রশাসনিক অনুমতি ছাড়াই ওই মসজিদটি তৈরি করেছিলেন পাকিস্তানিরা। তবে অবৈধভাবে তৈরি হওয়া সত্ত্বেও ওই মসজিদ উদ্বোধন করতে গিয়ে এবার বিপাকে টোকিওতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত। যদিও পাক দূতাবাসের তরফে সম্প্রতি স্পষ্ট করে বলা হয়েছে, জাপানের মাটিতে অবৈধ বা বেআইনি নির্মাণের সাথে দূতাবাসের কোনও যোগ নেই। একই সাথে জাপানে বসবাসকারী প্রত্যেক পাকিস্তানিকে সে দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তানি দূতাবাস।

অবশ্যই পড়ুন: যুবভারতীতে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে নিয়ে বিশেষ ভাবনা রাজ্য সরকারের

প্রসঙ্গত, কাওয়াগো শহরের নগরোন্নয়ন নিয়ন্ত্রিত এলাকার মধ্যে অনুমতি ছাড়া কোনও রকম ভবন নির্মাণ পুরোপুরি নিষিদ্ধ। সে কথা জানিয়েছে ওই শহরের পৌরপ্রশাসন। কিন্তু তা সত্ত্বেও অনুমতি ছাড়াই একেবারে বেআইনিভাবে মসজিদটি তৈরি করেছিলেন পাকিস্তানিরা। আর তাতেই লজ্জায় পড়েছে ইসলামাবাদ। সবচেয়ে বড় লজ্জার বিষয়, জাপান সরকার বা প্রশাসনের অনুমতি ছাড়া তৈরি অবৈধ নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাক রাষ্ট্রদূত। যদিও গত 3 এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্প্রতি জাপানে পাকিস্তানের দূতাবাস জানিয়েছে, তাদের নাকি বলা হয়েছিল ওই মসজিদটি জাপানের প্রশাসনের সমস্ত ধরনের অনুমোদন নিয়ে তৈরি।