🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

মুখ্যমন্ত্রী শুভেন্দু, মাধ্যমিকের ফলাফল…! আজকের সেরা ১০ খবর (৮ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ মে, শুক্রবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু, মাধ্যমিকের ফলাফল, মিড ডে মিলে মরা সাপ, মমতা ও অখিলেশের বৈঠক, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বদলাচ্ছে রেলের ৪০ বছরের পুরনো ট্রেনের টিকিট বুকিং সিস্টেম

আগামী আগস্ট মাস থেকে ৪০ বছরের পুরনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বদলে আধুনিক প্রযুক্তি আনছে ভারতীয় রেল। নতুন এআই ভিত্তিক ব্যবস্থায় টিকিট বুকিং-র গতি এবার প্রতি মিনিটে ২৫ হাজার থেকে বেড়ে ২.৫ লক্ষ হবে। এমনকি একসঙ্গে ৪ লক্ষ মানুষ লগইন করতে পারবে। যার ফলে তৎক্ষণাৎ রিফান্ড বা ওয়েটিং লিস্ট নিশ্চিত হওয়ার খবর আগে থেকে পাওয়া যাবে। রেলমন্ত্রী বৈষ্ণবের নির্দেশে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা আরও উন্নত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল

৮৬ দিনের মাথায় ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুরের অভিরুপ ভদ্র ৬৯৮ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ১৩১ জন। এ বছর পাশের হার বেড়ে ৮৬.৮৩ শতাংশ দাঁড়িয়েছে। জেলাভিত্তিক পাশের হারে ৯৫.১% নম্বর নিয়ে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবেই ফল প্রকাশ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) গ্রেফতার টিসিএস নাসিকের মূল অভিযুক্ত নিদা খান

দীর্ঘ ২৫ দিন পলাতক থাকার পর নাসিকের টিসিএস বিপিও ইউনিটে যৌন হেনস্থা এবং ধর্মান্তর কান্ডে অভিযুক্ত নিদা খানকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বাইয়ের ছত্রপতি সম্ভাজি নগর থেকে তাকে ধরা হয়েছে। অভিযোগ, সে ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণীদের যৌন নিপীড়ন এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করত। এমনকি হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও নিরামিষের বদলে আমিষ খাওয়াতে বাধ্য করার অভিযোগও রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ডলারের বিপরীতে টাকার দরপতন

শুক্রবার বাজার খুলতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ৩৩ পয়সা কমে ৯৪.১৮ টাকায় দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার কারণে এই দাম পতন। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়ানোর কারণে ভারতের আমদানি খরচ এবং টাকার উপরে চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরবিআই ডলার বিক্রি করে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মিড ডে মিলে মরা সাপ, খাবার খেয়ে হাসপাতালে ২৫০ পড়ুয়া

বিহারে মিড ডে মিলের খাবারে মরা সাপ মেলার কারণে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি সরকারি স্কুলে ওই খাবার খেয়ে ২৫০ জনের বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। বমি এবং পেটে ব্যথা শুরু হওয়ার কারণে পড়ুয়াদের দ্রুত স্থানীয় এবং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিভাবকদের দাবি, স্কুলের থালায় মরা সাপ পড়ে থাকতে দেখা গিয়েছে। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সরব হয়েছ গ্রামবাসীরা। এমনকি বর্তমানে অসুস্থ শিশুদের চিকিৎসা চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) প্রাক্তন কয়েদি ধর্মেন্দ্রকে বিয়ে জেল সুপার ফিরোজার

মধ্যপ্রদেশের সাতনা সেন্ট্রাল জেলের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট ফিরোজা খাতুন এবার জেলের প্রাক্তন সাজাপ্রাপ্ত আসামি ধর্মেন্দ্র সিং এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৭ সালে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া ধর্মেন্দ্রর সঙ্গে পেশাগত আলাপ থেকেই তাঁর এই প্রেমের সূত্রপাত। ২০২২ সালে ধর্মেন্দ্র মুক্তি পেলে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফিরোজের পরিবার মত না দেওয়ায় হিন্দু পরিষদের সহায়তায় হিন্দু রীতি মেনে তাদের বিয়ে হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মমতাকে টুইটার থেকে আনফলো করল কলকাতা পুলিশ

রাজ্যে ক্ষমতায় পালাবদল ঘটতেই প্রশাসনিক ব্যবস্থায় বিরাট পরিবর্তন দেখা গেল। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেদের এক্স হ্যান্ডেল থেকে আনফলো করে দিয়েছে কলকাতা পুলিশ। পরিবর্তে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং পিএমও ইন্ডিয়াকে ফলো করা শুরু করেছে তারা। এদিকে রাজ্যপাল কর্তৃক তৃণমূল সরকারকে বরখাস্ত করার পরেই এই পদক্ষেপ নিয়েছে লালবাজার। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এখনও পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে ফলো করে রেখেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী

প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হল বিজেপির তরফ থেকে। শুক্রবার বিশ্ব বাংলা কনভেশন সেন্টারে অমিত শাহ এবং মোহনচরণ মাঝির উপস্থিতিতেই বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টানা দুইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার কৃতিত্বের জন্যই তাঁর উপর ভরসা রেখেছে দল। আগামীকাল অর্থাৎ ৯ মে ব্রিগেডে জনসভার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিতিতেই তিনি শপথ গ্রহণ করবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বিজেপির শপথে এলাহি আয়োজন ব্রিগেডে

আগামীকাল ৯ মে ব্রিগেডে প্রথম বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। বিশাল দুর্গামূর্তি এবং মনীষীদের প্রতিকৃতিতে সাজানো হয়েছে মঞ্চ। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দিনভর রবীন্দ্র সংগীত বাজবে। এদিকে সাধারণের জন্য থাকছে ঝালমুড়ি, রসগোল্লা এবং সন্দেশের স্টল। দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ পাম্প এবং বিপর্যয় মোকাবিলা দল রাখা হয়েছে। প্রায় ৪ হাজার পুলিশ এবং সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। সুসজ্জিত প্রবেশদ্বার দিয়ে ৫০ হাজার মানুষের প্রবেশের আয়োজন করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সরকারি চিঠিপত্র থেকে সরছে বিশ্ব বাংলার ‘ব’

রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনিক স্তরে রদবদল। দীর্ঘ ১৫ বছরের রীতি ভেঙে সরকারি চিঠিপত্র এবং ফাইল থেকে বিশ্ববাংলা লেখা লোগো সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। মুখ্য সচিবের সাম্প্রতিক বার্তাগুলিতে এখন শুধুমাত্র অশোক স্তম্ভ এবং সরকারি নাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। প্রশাসনিক কাজে স্বচ্ছতা আর পেশাদারিত্ব ফেরানোর জন্য বিজেপির এই উদ্যোগ, এমনটাই মত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন