শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

Published:

Sealdah Division Train

সহেলি মিত্র, কলকাতা: REE NEET পরীক্ষার্থীদের জন্য রইল দারুণ সুখবর। পরীক্ষা দিতে গিয়ে যাতে কাউকে সমস্যার মুখে না পড়তে হয়, সেজন্য শিয়ালদা ডিভিশনে বিশেষ ট্রেনের বন্দোবস্ত করল পূর্ব রেল। আগামী রবিবার বিশেষ ট্রেন চলবে শিয়ালদা ডিভিশনে বলে খবর। এর ফলে পরীক্ষার্থী থেকে শুরু করে সাধারণ নিত্য যাত্রীরাও লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।

নিট পরীক্ষা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

এক রিপোর্ট অনুযায়ী, REE-NEET পরীক্ষা–২০২৬ -র কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী রবিবার ২১ জুন বিশেষ লোকাল ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে ওই দিন দুপুর ১২টা পর্যন্ত রবিবারের সময়সূচী অনুসারে বাতিল থাকা ট্রেন গুলি  সপ্তাহের অন্যান্য কাজের দিনের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লোকাল ট্রেন পরিষেবা দেওয়া হবে বলে খবর।

ফের নিট পরীক্ষার সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। NEET UG ২০২৬ পরীক্ষা আর মাত্র কয়েকদিন বাকি। এদিকে এরই মধ্যে একটি নিরাপদ ও সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করতে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে। ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এই পোর্টালে জাল প্রশ্নপত্র ফাঁস, ছদ্মবেশ ধারণ এবং অন্যান্য সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।এনটিএ জানিয়েছে যে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। আগামী ২১শে জুন নির্ধারিত Ree NEET পরীক্ষার আগে যেকোনো সম্ভাব্য অনিয়ম রোধ করতে এবং একটি স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Re-NEET পরীক্ষার আগে দেশে নিষিদ্ধ হল টেলিগ্রাম, বিরাট সিদ্ধান্ত সরকারের

কোন কোন বিষয়ে অভিযোগ গ্রহণ হবে?

যেসব ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা টেলিগ্রাম/হোয়াটসঅ্যাপ চ্যানেল NEET UG 2026-এর প্রশ্নপত্র বা উত্তরপত্র থাকার দাবি করে। এমন ব্যক্তি বা চক্র যারা টাকা নিয়ে কাগজপত্র, ফাঁস হওয়া তথ্য বা নিশ্চিত ফলাফল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যে কোনো ব্যক্তি যিনি এনটিএ কর্মকর্তা, পরীক্ষা কর্মী বা সরকারি কর্মকর্তা সেজে প্রার্থীদের বিভ্রান্ত করেন। পরীক্ষা সম্পর্কিত যেকোনো ভুয়ো খবর, গুজব বা সন্দেহজনক কার্যকলাপ যা ছাত্রছাত্রী ও তাদের পরিবারের মধ্যে বিভ্রান্তি বা ভয়ের সৃষ্টি করতে পারে।