সৌভিক মুখার্জী, কলকাতা: পড়েছে বসন্তের মরশুম। তবে বসন্ত মানেই হোলি, আর হোলি ভারতবর্ষের প্রধান এক উৎসব। বিশেষ করে উত্তর ভারতের দিকে হোলির জন্য উন্মাদনা তুঙ্গে থাকে। ২০২৬ সালে হোলি পড়ছে আগামী ৪ মার্চ। তবে এই হোলি উপলক্ষে ঠিক কদিন স্কুল-কলেজ ছুটি (School Holiday List) থাকবে তা নিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে এখন তুঙ্গে উত্তেজনা। বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলি যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লিতে কতদিন স্কুল বন্ধ থাকবে তা নিয়ে বাড়ছে জল্পনা। কী বলছে ছুটির তালিকা?
২০২৬ সালে হোলির দিনক্ষণ
প্রসঙ্গত, ২০২৬ সালে হোলি পালিত হবে আগামী মার্চ মাসের শুরুতেই। আর মূল হোলি বা রং খেলা হবে ৪ মার্চ, বুধবার। কিন্তু তার দু’দিন আগে অর্থাৎ ২ মার্চ, সোমবার হোলিকা দহন পালিত হবে। আর মাঝে ৩ মার্চ মঙ্গলবার কর্মদিবস থাকলেও ওই দিনটি নিয়ে আপাতত জল্পনা চলছে বলেই খবর।
চারদিন পড়তে পারে ছুটি
পঞ্জিকা ঘেঁটে আমরা জানতে পারছি, আগামী ১ মার্চ, রবিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই। তারপর ২ মার্চ, সোমবার হোলিকা দহন উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে। ৩ মার্চ, মঙ্গলবার এটি সাধারণ কর্মদিবস। কিন্তু অনেক শিক্ষক সংগঠন বা অভিভাবক মহল থেকে দাবী করা হচ্ছে যে, এই দিনটি ছুটি যাতে দেওয়া হয় তার ব্যবস্থা করা হোক। এরপর ৪ মার্চ, বুধবার প্রধান হোলি উৎসব। এই দিনটি গোটা ভারতবর্ষ থেকে শুরু করে উত্তরপ্রদেশ, দিল্লির মতো সমস্ত রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে বন্ধ থাকবে। সেই সূত্রে যদি ৩ মার্চ ছুটি ঘোষিত হয়, তাহলে টানা চারদিন ছুটি উপভোগ করতে পারবে ছাত্রছাত্রীরা।
বলে দিই, দিল্লি, গুড়গাঁও, নয়ডার মতো স্কুলগুলিতে সাধারণত হোলিকা দহন আর হোলি এই দুই দিন ছুটি থাকে। তবে অনেক বেসরকারি স্কুলগুলিতে পাঁচদিনের কর্মসপ্তাহ পালিত হয়। সেক্ষেত্রে শনিবার আর রবিবার ছুটি থাকে। তাই শিক্ষার্থীরা শনিবার থেকে বুধবার একেবারে টানা ছুটির সুবিধা উপভোগ করতে পারে। কিন্তু উত্তরপ্রদেশ এবং হরিয়ানা প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও নির্দেশিকা জারি করা হয়নি। তাই ৩ মার্চের ছুটি নিয়ে থাকছে অনিশ্চয়তা।
আরও পড়ুন: এই মুসলিমদের OBC-তে অন্তর্ভুক্ত করার দাবি খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
যদিও এখনও পর্যন্ত ছুটির খসড়া তালিকা তৈরি হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র নিজ নিজেই স্কুলের প্রাতিষ্ঠানিক নোটিশের মাধ্যমে পাওয়া যাবে। তাই স্কুলের নোটিশের দিকেই নজরে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে বেসরকারি স্কুলগুলি অনেক সময় নিজস্ব ছুটির তালিকা অনুসরণ করে থাকে। তবে আবার এই সময় বোর্ডের পরীক্ষা হওয়ায় দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ছুটির তালিকায় কিছুটা পরিবর্তন আসতে পারে। যদিও এই টানা ছুটি ছোটখাটো ভ্রমণের জন্য বেশ ইতিবাচক হতে পারে তা বলার অপেক্ষায় রাখে না।












